Advertisement
E-Paper

বয়স ধরে রাখতে চাইছেন? শরীরের কিছু বিশেষ জায়গায় চাপড় মারলেই কার্যসিদ্ধি, জেনে নিন কোথায়

বয়স ৩০ হোক বা ৬০, যৌবন ধরে রাখতে কত কাণ্ডই না করেন লোকে। রকমারি ফেশিয়াল ট্রিটমেন্ট থেকে চুল প্রতিস্থাপন, জিন থেরাপি থেকে ফিলার— বয়স কমাতে হাজার হাজার টাকা খরচ করেন তাঁরা। অথচ প্রতি দিন নিয়ম করে শরীরের কিছু নির্দিষ্ট অংশ চাপড়ালেও কিন্তু বয়স ধরে রাখা সম্ভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১১:০৪
How Lymphatic tapping helps to stay young for longer time

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বয়স হবে, কিন্তু চেহারা বুড়িয়ে যাবে না— এমন বাসনা রাখেন না, তেমন মানুষ খুবই কম দেখতে পাওয়া যায়। বয়স ৩০ হোক বা ৬০, যৌবন ধরে রাখতে কত কাণ্ডই না করেন লোকে। রকমারি ফেশিয়াল ট্রিটমেন্ট থেকে চুল প্রতিস্থাপন, জিন থেরাপি থেকে ফিলার— বয়স কমাতে হাজার হাজার টাকা খরচ করেন তাঁরা। অথচ প্রতি দিন কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকলেও কিন্তু বয়স ধরে রাখা সম্ভব।

গুরুগ্রাম নিবাসী ফিজ়িয়োথেরাপিস্ট সোনাল কপূরের মতে, বয়স ধরে রাখতে চাইলে নিয়ম করে করতে হবে ট্যাপিং ‌থেরাপি। সোনাল বলেন, ‘‘যাঁরা বুড়ো হতে চান না, তাঁদের জন্য বাহুমূল, ঘাড় এবং বুকের চারপাশে চাপড়ানো ফলদায়ী হতে পারে। বিষয়টিকে আসলে বলা হয় ‘লিমফ্যাটিক ট্যাপিং’। বাহুমূল এবং ঘাড়ের আশপাশের অঞ্চলে শরীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লসিকাগ্রন্থি থাকে। আলতো হাতে এই অঞ্চলগুলিতে চাপড়ালে লসিকাগ্রন্থিগুলি উত্তেজিত হয়। এর ফলে শরীরে জমা টক্সিন বেরিয়ে যায়, শরীরের ফোলাভাব কমে। কলারবোনের চারপাশে নীচের দিক করে চাপড়াতে হবে আর বাহুমূলের নীচে বৃত্তাকারে চাপড়ালে তবেই মিলবে ফল।’’

বাহুমূলের নীচে চাপড়ানোর উপকারিতা

এ ক্ষেত্রে দিনে অনন্ত ৩০ বার বাহুমূলের নীচে চাপড়াতে হবে। এই পদ্ধতি মেনে চললে লিভার পরিষ্কার হয়, শরীর টক্সিনমুক্ত হয়। এই ব্যায়ামটি নিয়মিত করলে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকেও মন্থর করে দেওয়া সম্ভব।

ঘাড়ে চাপড়ানোর উপকারিতা

দিনে অন্তত ৩০ বার ঘাড়ের কাছে চাপড়ালে থাইরয়েডের সমস্যার হাত থেকে রেহাই পাওয়া যায়। এই ব্যায়ামের ফলে মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে থাকে। ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকিয়ে রাখতে সাহায্য করে এই ব্যায়াম।

বুকে চাপড়ানোর উপকারিতা

রোজ নিয়ম করে বুকে ৩০ বার চাপড়ালে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা যায়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy