Advertisement
E-Paper

মেকআপের পর ত্বক শুষ্ক হয়ে যায়? কিয়ারার মতো জেল্লাদার দেখাতে হলে জানা দরকার ৭ টোটকা

সমাজমাধ্যমে দেখে মেকআপ করতে এখন অনেকেই স্বচ্ছন্দ! তবে মেকআপের পর সেই জেল্লা থাকে না, ত্বক শুষ্ক দেখায়। অভিনেত্রীদের মতো গ্লোলিং মেকআপ লুক কী ভাবে করবেন, রইল তার হদিস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ২০:১৪
Image of Kiara Advani.

অভিনেত্রী কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত

ইদানীং চড়া মেকআপের চল কমেছে। বিয়েবাড়ি হোক কিংবা কোনও পার্টি— হালকা মেকআপ করতেই বেশি পছন্দ করছেন তরুণীরা। সাজ হবে এমন, যাতে বোঝা না যায় কোনও প্রসাধনী ব্যবহার করা হয়েছে। দেখে যেন মনে হয়, ত্বক এতই সুস্থ যে, ভিতর থেকে উজ্জ্বল আভা ঠিকরে বেরোচ্ছে। অভিনেত্রী কিয়ারা আডবাণী কিন্তু সে পথেই হাঁটেন। তাঁর মেকআপও সে ভাবেই করা হয় সব সময়ে।

সমাজমাধ্যমে দেখে মেকআপ করতে এখন অনেকেই স্বচ্ছন্দ! তবে মেকআপের পর সেই জেল্লা থাকে না, ত্বক শুষ্ক দেখায়। অভিনেত্রীদের মতো গ্লোলিং মেকআপ লুক কী ভাবে করবেন, রইল তার হদিস।

Image of Kiara Advani.

অভিনেত্রী কিয়ারা আডবাণী। ছবি: সংগৃহীত

১) মেকআপ করার আগে ত্বকের যত্ন নিতে ভুলবেন না। টোনারের পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা ভীষণ জরুরি। এতে ত্বকের আর্দ্রভাব বজায় থাকে। ত্বক উজ্জ্বল দেখায়।

২) মেকআপের সময়ে সারা মুখে কনসিলার লাগাবেন না। মুখে কোনও দাগছোপ থাকলে শুধু সেখানেই কনসিলার ব্যবহার করবেন। চোখের তলায় কালি পড়লে তা ঢাকার জন্য সে সব স্থানে ভাল করে কনসিলার লাগান।

৩) কিয়ারার মতো গোলাপি গাল পেতে তরল ব্লাশ ব্যবহার করুন। এই প্রকার ব্লাশ খুব সহজেই ত্বকের সঙ্গে মিলিয়ে যায়। ফলে মেকআপ চড়া মনে হবে না, জেল্লাও আসবে।

৪) সারা মুখে ফেস পাউডার বা কমপ্যাক্ট পাউডার ব্যবহার করবেন না। যে সব স্থানে কনসিলার লাগিয়েছেন, সেখানেই কমপ্যাক্ট পাউডার লাগান। অতিরিক্ত কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক শুষ্ক দেখায়।

৫) মেকআপ করার আগে ও পরে ফিক্সার স্প্রে ব্যবহার করতে ভুলবেন না যেন। মেকআপ দীর্ঘ ক্ষণ ধরে রাখার পাশাপাশি, এটি ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

৬) ফাউন্ডেশনের সঙ্গে সামান্য লিকুইড হাইলাইটার ব্যবহার করুন। এতে ত্বক জেল্লাদার দেখাবে। মেকআপের পরেও আবার হাইলাইটার ব্যবহার করতে ভুলবেন না যেন।

৭) মেকআপের সময়ে অনেকেই প্রাইমার ব্যবহার করেন না। মেকআপ টিকিয়ে রাখতে এবং জেল্লাদার ত্বক পেতে প্রাইমার দারুণ কাজে আসে।

Makeup Tips Kiara Advani glowing skin
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy