Advertisement
E-Paper

রোদে বেরোনোর আগে সানস্ক্রিন তো মাখেন, তা যে বাড়িতেও তৈরি করা যায়, জানেন কি?

মুখে মাখার প্যাক, স্ক্রাব বা টোনার— বাড়িতে তৈরি করেছেন আগেও। উপকারও পেয়েছেন। কিন্তু সমস্যা হল সানস্ক্রিন নিয়ে। সেই বস্তুটি বাড়িতে কী ভাবে তৈরি করবেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ২১:০০
Image of Sunscreen.

ঘরেই বানিয়ে নিন সানস্ক্রিন। ছবি: সংগৃহীত।

গরমে মুখ যতই তেলতেলে হয়ে যাক, বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন মাখতেই হবে। তবে সানস্ক্রিন মাখার কিছু ক্ষণ পরেই মুখে কেমন যেন কালচে ছোপ পড়ে যায়। রাসায়নিক দেওয়া সানস্ক্রিন মেখে কারও মুখে আবার র‌্যাশও বেরোতে পারে। তাই বলে সানস্ক্রিন মাখা তো ছেড়ে দেওয়া যাবে না। সূর্যের অতিবেগনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গেলে সানস্ক্রিনের কোনও বিকল্প নেই। তবে ত্বক সম্পর্কে যাঁরা অত্যন্ত সচেতন, তাঁরা কিন্তু বাড়িতে এই ক্রিম তৈরি করে নেন। চাইলে আপনিও এই ক্রিম বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। জানেন কী ভাবে?

বাড়িতে সানস্ক্রিন তৈরি করতে কী কী লাগবে?

উপকরণ:

নারকেল তেল: আধ কাপ

শিয়া বাটার: আধ কাপ

জিঙ্ক অক্সাইড: ২ টেবিল চামচ

মোম: ১ টেবিল চামচ

পদ্ধতি:

১) প্রথমে বড় একটি কাচের বাটিতে জল নিয়ে তার মধ্যে ছোট বাটি বসিয়ে নিন।

২) এ বার বাটির মধ্যে নারকেল তেল, শিয়া বাটার এবং মোম গলিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।

৩) মিশ্রণ একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিন জিঙ্ক অক্সাইড। ভাল করে নাড়তে থাকুন। যত ক্ষণ না পুরোপুরি মিশে যাচ্ছে, তত ক্ষণ পর্যন্ত অন্য কিছু মেশানো যাবে না।

৪) চাইলে এর মধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল দিতে পারেন কয়েক ফোঁটা।

৫) এ বার এই মিশ্রণ পরিষ্কার কাচের শিশিতে ঢেলে রেখে দিন। তীব্র আলো আসে এমন জায়গায় না রাখলেই ভাল।

Sunscreen summer Homemade
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy