Advertisement
E-Paper

কেনা সানস্ক্রিনের রাসায়নিকেও পুড়তে পারে ত্বক, ছোটদের জন্য বাড়িতেই বানিয়ে দিন, রইল কিছু পদ্ধতি

বাজারে যে সব সানস্ক্রিন পাওয়া যায় তার ৮০ শতাংশই ঠিক মতো কাজ করে না। এমনই দাবি গবেষকদের। সানস্ক্রিনের নমুনা পরীক্ষা করে যা যা রাসায়নিক পাওয়া গিয়েছে তা-ও বিপজ্জনক। ছোটদের জন্য তাই কেনা সানস্ক্রিন নয়, বরং বানিয়ে দিন বাড়িতেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৫:৪৩
How to make sunscreen at home for kids

বাড়িতেই তৈরি করে মাখুন সানস্ক্রিন, রইল কিছু পদ্ধতি। ছবি: ফ্রিপিক।

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিনই ভরসা। তাপমাত্রার পারদ যে ভাবে চড়ছে, তাতে সানস্ক্রিন না-মেখে বেরোলে সূর্যের অতিবেগনি রশ্মি ত্বকের দফারফা করে দেবে। খুব তাড়াতাড়ি ত্বক পুড়ে কালচে দাগ পড়ে যাবে। ‘সানবার্ন’ বা রোদে পোড়া থেকে বাঁচতেই সানস্ক্রিন ব্যবহার করা হয়। মা-বাবারা এখন ছোটদেরও সানস্ক্রিন মাখিয়েই বাইরে পাঠান। কিন্তু বুঝতে হবে, ছোটদের ত্বক অনেক বেশি কোমল ও স্পর্শকাতর। সানস্ক্রিনে থাকা রাসায়নিক ছোটদের ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বাজারচলতি সানস্ক্রিন নয়, বরং ঘরেই ছোটদের জন্য বানিয়ে দিন রোদ থেকে বাঁচার ক্রিম।

‘সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ সতর্ক করে জানিয়েছে, সানস্ক্রিনে থাকা 'অক্সিবেনজ়োন' বা 'প্যারাবেন' অনেক সময় উপকারের চেয়ে অপকারই বেশি করে। অক্সিবেনজ়োন ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে। অনেক সময়ে সানস্ক্রিন মাখলেই মুখে বা চোখে জ্বালা করে অনেকের। এর কারণই হল এই রাসায়নিক। এই রাসায়নিক আবার শরীরের ভিতরে ঢুকলে হরমোনের গোলমালও দেখা দিতে পারে। রোদ থেকে বাঁচাতে সানস্ক্রিনে এমন এক রাসায়নিক মেশানো হয়, যা দীর্ঘ সময় ত্বকের সংস্পর্শে এলে নানা রকম চর্মরোগের কারণ হতে পারে। এই রাসায়নিকের নাম অক্টিনোক্সেট, যা থেকে কনট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। অতএব বোঝাই যাচ্ছে, বাজারচলতি সানস্ক্রিন ছোটদের ত্বকের জন্য মোটেই উপযুক্ত নয়। তাই বাড়িতেই বানিয়ে নিন।

কী ভাবে বানাবেন সানস্ক্রিন?

নারকেল তেল ও জ়িঙ্ক অক্সাইড

উপকরণ:

আধ কাপ নারকেল তেল

২ চা চামচ জ়িঙ্ক অক্সাইড পাউডার

আধ কাপ অ্যালো ভেরা জেল

প্রণালী:

নারকেল তেল হালকা গরম করে তাতে অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে ধীরে ধীরে জ়িঙ্ক অক্সাইড পাউডার মেশান যত ক্ষণ না একটি মসৃণ ক্রিম তৈরি হচ্ছে। এটি কাচের শিশিতে সংরক্ষণ করে রাখুন। ছোটরা রোদে বেরোনোর আগে মাখিয়ে দিলে তা সূর্যের অতিবেগনি রশ্মির প্রভাব থেকে ত্বককে বাঁচাবে।

শিয়া বাটার ও কোকো বাটার

উপকরণ:

২ চামচ শিয়া বাটার

১ চামচ কোকো বাটার

১ চামচ ভিটামিন-ই তেল

১ চামচ রাস্পবেরি বীজের তেল

প্রণালী:

শিয়া বাটার ও কোকো বাটার একসঙ্গে মিশিয়ে হালকা আঁচে গলিয়ে নিন। একটু ঠান্ডা হলে এই মিশ্রণে ভিটামিন-ই তেল মিশিয়ে দিন। এর পরে মেশান রাস্পবেরি বীজের তেল। মিশ্রণটি ফ্রিজে রেখে জমাট বাঁধতে দিন। এটি খুব ভাল ময়েশ্চারাইজ়িং সানস্ক্রিনের কাজ করে।

তিল তেল ও গ্লিসারিনের সানস্ক্রিন

উপকরণ:

৩ চামচ তিলের তেল

১ চামচ গ্লিসারিন

আধ কাপ জল

প্রণালী:

সবক’টি উপাদান একটি স্প্রে বোতলে মিশিয়ে ভাল করে ঝাঁকিয়ে নিন। রোদে বেরোনোর আগে শিশুর মুখে, হাত-পায়ে স্প্রে করে হালকা হাতে মালিশ করে দেবেন। এটি মাখা থাকলে রোদে পুড়ে কালচে দাগ হবে না ত্বকে।

Sunscreen Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy