Advertisement
E-Paper

বাদাম দিয়ে ত্বকচর্চা! ৪ ভাবে ব্যবহার করতে পারেন আমন্ড, কেবল কৌশল জানলেই মিলবে প্রাকৃতিক আভা

আমন্ডে থাকা ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট আর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় এবং কোষের ক্ষয় কমাতে সাহায্য করে। আর সে কারণেই আমন্ডকে নানা ভাবে ব্যবহারের চল রয়েছে এ দেশে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:২৬
আমন্ড কী ভাবে ত্বকচর্চায় ব্যবহার করা যেতে পারে?

আমন্ড কী ভাবে ত্বকচর্চায় ব্যবহার করা যেতে পারে? ছবি: সংগৃহীত।

শরীরের ভিতর থেকে পুষ্টির জোগান আর বাইরে থেকে প্রাকৃতিক যত্ন। ত্বকের যত্নে এই দুইয়ের মেলবন্ধনই আসল। আর তাতেই চোখে-মুখে ঔজ্জ্বল্য, আভা, দীপ্তি ছড়িয়ে পড়তে পারে। আর এই জায়গাতেই খুব সাধারণ একটি উপাদান, কাঠবাদাম বা আমন্ড নতুন করে গুরুত্ব পাচ্ছে। কাঠবাদাম শুধু স্বাস্থ্যের জন্য নয়, ত্বকের যত্নেও বেশ কার্যকর। আর একে দু’ভাবেই ব্যবহার করা যেতে পারে। ত্বকে মেখে এবং বাদাম খেয়ে।

আমন্ডে থাকা ভিটামিন ই, স্বাস্থ্যকর ফ্যাট আর অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয় এবং কোষের ক্ষয় কমাতে সাহায্য করে। আর সে কারণেই আমন্ডকে নানা ভাবে ব্যবহারের চল রয়েছে এ দেশে। কখনও বাদাম হিসাবে, কখনও বা দুধের আকারে, কখনও আবার তেল হিসাবে। তা হলে ত্বকের যত্নে এই বাদাম কী কী ভাবে ব্যবহার করা যেতে পারে?

আমন্ড কী ভাবে ত্বকের উপকার করতে পারে?

আমন্ড কী ভাবে ত্বকের উপকার করতে পারে? ছবি: সংগৃহীত

১. প্রথমেই আসা যাক খাওয়ার অভ্যাসে। নিয়মিত অল্প পরিমাণে কাঠবাদাম খেলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড (যেমন, ওলেইক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড) ত্বকের উপরের স্তরকে মজবুত করে, ফলে আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়ায়। এর ফলেই ত্বক নরম ও উজ্জ্বল হয়। মাত্র ৮ সপ্তাহে ত্বকের আর্দ্রতা ১৬ শতাংশ বেড়ে যেতে পারে, যদি নিয়মিত কাঠবাদাম খাওয়া যায়।

Advertisement

২. আমন্ডকে শরীরের বাইরে থেকেও ব্যবহার করা যায়। কাঠবাদাম ভিজিয়ে পেস্ট করে মধু বা দুধের সঙ্গে মিশিয়ে স্ক্রাব বা প্যাক হিসেবে ব্যবহার করা যায়। এর ফলে ত্বকের মৃত কোষ দূর হয় এবং মুখ পরিষ্কার করে ঔজ্জ্বল্য বাড়ায়। যাঁরা কাঠবাদাম হজম করতে পারেন না, তাঁদের জন্য এই কৌশল কার্যকর হবে।

৩. কাঠবাদামের তেলও প্রয়োগ করা যেতে পারে মুখে। রাতে অল্প আমন্ড অয়েল মেখে শুতে পারেন। সারা রাত ধরে ত্বকের উপর এই তেল নিজের কাজ করে যাবে। অথবা স্নানের পর অল্প সিক্ত শরীরে এই তেল মেখে নিতে পারেন। তাতে আর্দ্রতা বাড়ে ত্বকে।

৪. আমন্ডের দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এটি ত্বককে উজ্জ্বল, কোমল এবং আর্দ্র রাখতে সাহায্য করে। তাই কাঠবাদামের দুধ ময়েশ্চারাইজ়ার হিসাবে ব্যবহার করা যায়। অথবা প্যাক হিসাবেও প্রয়োগ করতে পারেন মুখে।

ত্বকের যত্নে জটিলতার দরকার নেই। প্রতি দিনের খাবার আর রান্নাঘরের সহজ উপাদান দিয়েই তৈরি হতে পারে এমন এক রুটিন, যা ধীরে ধীরে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে তোলে।

benifits of almond Skin Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy