Advertisement
E-Paper

কলকাতার শিল্পীর নকশা করা পোশাকে অম্বানী-কন্যা! সোনা-পান্না-লেসের কাজ, আর কী ছিল তাতে?

বিন্দুমাত্র বাড়তি সাজেননি ইশা। লেসের কাজ করা মারমেড স্কার্টের সঙ্গে লেসের তৈরি টপ। দু’টিতেই অনুজ্জ্বল অ্যান্টিক গোল্ড জরির কাজ। লেসের রঙের সঙ্গে তা মিশেই গিয়েছে প্রায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩
রাজকীয় সাজে ইশা অম্বানী!

রাজকীয় সাজে ইশা অম্বানী! ছবি : সংগৃহীত।

তিনি সেজেগুজে বাইরে বেরোবেন আর তা নিয়ে খবর হবে না— ইদানীং কালে এমন ঘটনা ঘটেনি। ইশা অম্বানীর পোশাক নজর কেড়েছে প্রতি বার। আর এ বার তিনি সাজলেন খাস কলকাতার এক পোশাকশিল্পীর নকশায়।

সম্প্রতি এক অনুষ্ঠানে একটি লেসের নকশা করা গাউন পরে হাজির হয়েছিলেন ইশা। তার সঙ্গে গলায় পরেছিলেন পান্নার মালা। হাতে এবং কানেও পান্নার আংটি এবং দুল। সেই সাজে ইশাকে এতটাই রাজকীয় অথচ লাবণ্যময়ী দেখিয়েছে যে, তাঁর পাশে বলিউডের নায়িকারাও হার মানবেন।

বিন্দুমাত্র বাড়তি সাজেননি ইশা। লেসের কাজ করা মারমেড স্কার্টের সঙ্গে লেসের তৈরি টপ। দু’টিতেই অনুজ্জ্বল অ্যান্টিক গোল্ড জরির কাজ। লেসের রঙের সঙ্গে তা মিশেই গিয়েছে প্রায়। এর উপরে তিনি পরেন আইভরি গোল্ড রঙের গোড়ালি ঝুল জ্যাকেট। তাতেও একই রঙের সুতোর হালকা নকশা। দেখে মনে হতে পারে সাদাটে সোনালি রঙের ঝর্না গড়িয়ে পড়ছে তাঁর গা বেয়ে। লেসের কাজ সেই ঝর্নার জলের কারুকাজ।

তবে এই সব কিছু পেরিয়ে চুম্বকের মতো দৃষ্টি আকর্ষণ করেছে তাঁর গলার পান্নার মালার ছড়াখানা। ছোট থেকে বড়— ছ’টি স্তরের পান্নার মালা। মালার স্তর যেমন ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে, তেমনই পান্নার পুঁতিগুলিও ছোট থেকে আকারে বড় হয়েছে ক্রমশ। প্রতিটি পান্নার বিডসের মাঝে একটি করে মুক্তো গাঁথা। কানের দুল আর আংটিতে পান্নার সঙ্গে রয়েছে হিরে।

ইশার জন্য পোশাক এবং গয়নার ওই নকশা করেছেন কলকাতার কন্যা অনামিকা খন্না। তবে কলকাতার মেয়ে হলেও আন্তর্জাতিক ফ্যাশন জগতে অনামিকা এখন বড় নাম। তাঁর নকশা করা পোশাক পরেন শাকিরার মতো পপ তারকা। তাঁর পোশাকে ইশা এর আগে মেট গালাতেও হাজির হয়েছিলেন।

Isha Ambani anamika khanna Celebrity Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy