Advertisement
E-Paper

গরমে ক্যাজ়ুয়াল পোশাকের সঙ্গে গয়না পরতে চান? কী ধরনের গয়না পরলে অস্বস্তি হবে না

প্রতিদিনের পোশাকের সঙ্গে ভাল গয়না পরতে হয়তো ভালই লাগে। কিন্তু গরমে ত্বকে সেই গয়না অস্বস্তির কারণ হতে পারে। তাই গ্রীষ্মে ভারী সোনা বা ইমিটেশন গয়না এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২১:২৯

ছবি: সংগৃহীত।

গরমে ফ্যাশন আর স্বস্তির ভারসাম্য বজায় রাখা এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যে মহিলারা চাকরি করেন, সারা দিন বাড়ির বাইরে থাকেন এবং একই সঙ্গে নিজেকে ‘প্রেজ়েন্টেবল’ রাখতে হয়, যথাযথ সাজিয়ে গুছিয়ে রাখতে হয়, তাঁদের ক্ষেত্রে ওই ভারসাম্য রাখা আরও কঠিন হয়ে পড়ে। দেখতে ভাল লাগার জন্য প্রতিদিনের পোশাকের সঙ্গে ভাল গয়না পরতে হয়তো ভালই লাগে। কিন্তু গরমে ত্বকে সেই গয়না অস্বস্তির কারণ হতে পারে। তাই গ্রীষ্মে ভারী সোনা বা ইমিটেশন গয়না এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। গ্রীষ্মকালীন গয়নার প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত— হালকা ওজন এবং প্রাকৃতিক উপাদান।

১. সুতির সুতোর গয়না

সুতির সুতো বা কাপড়ের তৈরি গয়না এ ক্ষেত্রে সেরা বিকল্প। এগুলো ঘাম শুষে নেয় এবং দীর্ঘক্ষণ পরে থাকলেও ত্বকে অস্বস্তি তৈরি করে না। কুর্তি বা লিনেন শার্টের সাথে একটি কন্ট্রাস্ট রঙের সুতোর মালা অফিসের লুকে একঘেয়েমি দূর করে।

২. টেরাকোটা বা মাটির গয়না

মাটির তৈরি বা টেরাকোটা গয়না পরলে মাটির সঙ্গে জুড়ে থাকার অনুভূতি আসে, এ ধরনের গয়না গরমে মানসিকভাবে শান্তিও জোগায়। মাটির গয়না এক রকমের শীতল অনুভূতি দেয়। এথনিক পোশাকের সঙ্গেও দারুণ মানায়।

৩. কাঠের গয়না

অফিস গয়নার ক্ষেত্রে ‘লেস ইজ মোর’ নীতি মেনে চলা উচিত। কানে ছোট কাঠের টপ বা গলায় সরু বিডসের মালা পরলে যেমন স্টাইল বজায় থাকে, তেমনি ঘাড় বা গলার অংশে ঘাম জমে অস্বস্তি হয় না। কারণ এগুলি ওজনে খুব হালকা এবং ত্বকের সঙ্গে ঘষা খেলে কোনো র‍্যাশ হয় না।

৪. অক্সিডাইজড রুপো

যদি ধাতু পরতেই হয়, তবে উন্নত মানের হালকা অক্সিডাইজড রুপো বেছে নেওয়া যেতে পারে, যা ত্বকের সঙ্গে সরাসরি বেশি জায়গা জুড়ে লেগে থাকবে না। তাই বড় ঝুমকো বা ভারী হার নয়, ছোট স্টাড বা টপ পরুন কানে, গলায় সরু অক্সিডাইজ়ড চেন আর লকেট পরতে পারেন।

৫. বিডস বা পুঁতির গয়না

গরমে স্টাইল মানে কেবল নিজেকে সাজানো নয়, বরং নিজেকে আরাম দেওয়া। সঠিক উপাদানের গয়না নির্বাচন করলে অফিসের কাজের চাপে অন্তত শারীরিক অস্বস্তি বাধা হয়ে দাঁড়াবে না। স্নিগ্ধ রঙের হালকা গয়নাই হোক এই গ্রীষ্মে আপনার প্রতিদিনের সঙ্গী। কাঁচ বা পাথরের ছোট পুঁতির রঙিন মালা গলার সঙ্গে সেঁটে থাকে না, ফলে বাতাস চলাচলে বাধা দেয় না।



Summer Fashion for Women Summer Fashion Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy