Advertisement
E-Paper

নূপুরের এক ঢাল ঘন চুলের নেপথ্যে ‘বোতলবন্দি সোনা’র রহস্য! তৈরি করার কৌশল শেখালেন কৃতির বোন

নূপুর জানাচ্ছেন, খুব জনপ্রিয় বা ট্রেন্ডের অন্তর্গত নয় তাঁর এই টোটকা। কিন্তু এই কৌশলে কেশচর্চা করলে তাঁর চুল ভাল থাকে। তাই নিজের অনুগামী ও অনুরাগীদের জন্য ‘বোতলবন্দি সোনা’র কৌশল শেখাতে চান কৃতির বোন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৮:০৬
কৃতি সেনন এবং তাঁর বোন নূপুর সেনন।

কৃতি সেনন এবং তাঁর বোন নূপুর সেনন। ছবি: সংগৃহীত।

চুল পড়া, রুক্ষতা বা মাথার ত্বকের সমস্যায় অনেকেই ঘরোয়া সমাধানের খোঁজ করেন। বাজারে নানা ধরনের প্রসাধনী থাকলেও রান্নাঘরের কিছু পরিচিত উপাদান দিয়েই চুলের যত্ন নেওয়ার প্রবণতা এখনও জনপ্রিয়। সম্প্রতি কৃতি সেননের বোন, অভিনেত্রী নূপুর সেনন এমনই একটি ঘরোয়া হেয়ার স্প্রের কথা জানালেন। যাকে তিনি বলেন ‘বোতলবন্দি সোনা’। কী এই স্প্রে?

নূপুর জানাচ্ছেন, খুব জনপ্রিয় বা ট্রেন্ডের অন্তর্গত নয় তাঁর এই টোটকা। কিন্তু এই কৌশলে কেশচর্চা করলে তাঁর চুল ভাল থাকে। তাই নিজের অনুগামী ও অনুরাগীদের জন্য ‘বোতলবন্দি সোনা’র কৌশল শেখাতে চান কৃতির বোন। নূপুরের কেশরাশি দেখে বোঝা যায়, অযত্নে রাখার অভ্যাস নেই তাঁর। এক ঢাল ঘন চুলের নেপথ্যে তার মানে ‘বোতলবন্দি সোনা’র রহস্য।

নূপুর শেখালেন কেশচর্চার পন্থা।

নূপুর শেখালেন কেশচর্চার পন্থা। ছবি: সংগৃহীত

কী ভাবে বানাতে হয় বিশেষ স্প্রে?

· একটি পাত্রে দেড় কাপ জল ফুটিয়ে আঁচ বন্ধ করে দিন।

· তাতে রোজ়মেরি পাতা মেশান। না থাকলে গুঁড়ো দিয়েও কাজ হবে।

· ২টি লবঙ্গ মিশিয়ে দিন এর পর।

· জল খানিক ঠান্ডা হতে শুরু করলে তাতে ১ টেবিল চামচ টাটকা অ্যালো ভেরা জেল মিশিয়ে দিন।

· তরল মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

· তার পর ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন।

· ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

কী ভাবে ব্যবহার করেন নূপুর?

বোতলবন্দি সোনা বানানোর পর পরবর্তী ৬-৭ দিন ধরে সেটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃতির বোন। নূপুরের কথায়, ‘‘রাতে শোয়ার আগে চুলে স্প্রে করে রাখি। সারারাত মাথায় থাকে সেটি। মাঝেমধ্যে আবার অল্প তেলও মেখে শুয়ে পড়ি। এতে আমার চুল ভাল থাকে। টানা দু’সপ্তাহ এই টোটকা মেনে চললে উপকৃত হবেন।’’

নূপুরের ব্যবহৃত এই স্প্রের মূল উপাদান হল রোজ়মেরি পাতা। চুলের যত্নে রোজ়মেরির ব্যবহার গত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে। এটি মাথার ত্বকে রক্তসঞ্চালন বাড়াতে সাহায্য করতে পারে এবং চুলের স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এতে জীবাণুনাশক এবং অ্যান্টি-অক্সিড্যান্ট গুণও রয়েছে। পাশাপাশি, এতে প্রদাহনাশী গুণ থাকায় মাথার ত্বক ঠান্ডা হতে পারে।

কী ভাবে বানাবেন চুলের এই স্প্রে?

কী ভাবে বানাবেন চুলের এই স্প্রে? ছবি: সংগৃহীত

ও দিকে, লবঙ্গও চুলের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভাল। এতে রয়েছে ইউজিনল যৌগ, যা জীবাণুনাশী এবং অ্যান্টি-অক্সিড্যান্ট গুণে ভরপুর। ফলে মাথার ত্বকের জন্য বেশ উপকারী মশলা এটি।

তবে অ্যালো ভেরা ত্বক ও কেশচর্চার জগতের তারকা। মাথার ত্বক ঠান্ডা রাখা থেকে শুরু করে প্রদাহ কমানো, মাথার ত্বকে আর্দ্রতা ধরে রাখা থেকে শুরু করে চুলের ঘনত্ব বৃদ্ধি করার জন্য সুখ্যাত এই উদ্ভিদের রস।

ফলে যে তিন উপকরণ দিয়ে এই হেয়ার স্প্রে বানান নূপুর, তাকে আদপেই ‘বোতলবন্দি সোনা’ বললে অত্যুক্তি হয় না। তবে সব ধরনের মাথার ত্বকে এটি কার্যকর বা নিরাপদ না-ও হতে পারে, তাই ব্যবহারের আগে কনুইয়ে মেখে পরখ করে নেওয়া উচিত সকলের।

Nupur Sanon Kriti Sanon Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy