Advertisement
E-Paper

ত্বকচর্চার রুটিন সাদামাঠা! তবুও কেন আলোচনায় জেনার ও কর্দাশিয়ান পরিবারের কন্যা কাইলির সৌন্দর্য

কাইলি নিজের ত্বকচর্চায় কোন রুটিন মেনে চলেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। এ বার সমাজমাধ্যমে সকালের ত্বকচর্চার ঝলক দিলেন সুন্দরী শিল্পপতি নিজেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২
কাইলি জেনারের ত্বকচর্চার রুটিন।

কাইলি জেনারের ত্বকচর্চার রুটিন। ছবি: সংগৃহীত।

কর্দাশিয়ান-জেনার পরিবারের কনিষ্ঠতম কন্যা। তায় আবার ২১ বছরেই কোটিপতি! নিজের প্রসাধনী সংস্থাকে আজ পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে পেরেছেন কাইলি জেনার। সেই সুন্দরী শিল্পপতি নিজের ত্বকচর্চায় কোন রুটিন মেনে চলেন, তা নিয়ে কৌতূহলের শেষ নেই মানুষের। সেই কৌতূহলেই সম্প্রতি দানাপানি দিলেন কাইলি। নিজের ইনস্টাগ্রামের পাতায় সকালের ত্বকচর্চার ঝলক দিলেন তিনি।

কী ভাবে সকালে ত্বকচর্চা করেন কাইলি?

কাইলির সকালের ত্বকচর্চার রুটিন বেশ সাদামাঠা। ঘুম থেকে উঠে তিনি প্রথমেই মুখ ধুয়ে নেন। সকালে মুখ পরিষ্কার করা মানে শুধু ধুলো পরিষ্কার করা নয়। রাতে ত্বকে যে অতিরিক্ত তেল, ঘাম জমে, তা সরিয়ে নেন। তার জন্য ক্লিনজ়ার ব্যবহার করেন কাইলি। এই ধাপটি ঠিক থাকলে পরের ধাপগুলি ত্বকে প্রভাব ফেলতে পারে ভাল ভাবে।

সুন্দরী শিল্পপতি নিজের ত্বকচর্চায় কোন রুটিন মেনে চলেন?

সুন্দরী শিল্পপতি নিজের ত্বকচর্চায় কোন রুটিন মেনে চলেন? ছবি: সংগৃহীত

মুখ ধোয়ার পর কাইলি ময়েশ্চারাইজ়ার মাখেন। ময়েশ্চারাইজ়ারকে ত্বকের রক্ষাকবচ বললে অত্যুক্তি হয় না। তা ত্বককে নরম রাখে, শুষ্কতা কমায়, বাইরের আস্তরণকে সুরক্ষা দেয়।

এর পরের ধাপ সিরাম ব্যবহার। সিরাম ত্বকে গভীর ভাবে কাজ করে। ত্বককে উজ্জ্বল দেখাতে, মসৃণ করতে, আর ক্লান্তি কমাতে সিরাম বেশ কার্যকর। তবে সিরাম বেছে নিতে হবে ত্বকের ধরন বুঝে। ত্বক তৈলাক্ত হলে এক রকম, শুষ্ক হলে আলাদা।

এই সবের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ— সানস্ক্রিন। কাইলির রুটিনে সানস্ক্রিনের জায়গা স্পষ্ট ও দৃঢ়। কারণ রোদে ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি। চর্মরোগ চিকিৎসকেরা বার বার বলেন, সানস্ক্রিন হল সকালের ত্বক পরিচর্যার সবচেয়ে জরুরি অংশ। বাইরে বেরোনো হোক বা না হোক, দিনের শুরুতেই সানস্ক্রিন লাগানো উচিত।

সবশেষে তিনি ঠোঁটে লিপবাম লাগান। ঠোঁট শুকনো থাকলে মুখ ক্লান্ত দেখায়।

ত্বকচর্চার পর সন্তানদের নিয়ে গল্ফ খেলতে বেরিয়ে যান কাইলি। ফিরে এসে কাজে বেরোনোর আগে মেকআপে বসে যান তিনি।

Kylie Jenner celebrity beauty tips Morning skin care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy