Advertisement
E-Paper

ফেসওয়াশ বা সাবান কিছুই মাখেন না, বিশেষ কায়দায় ত্বকচর্চা প্রিয়ঙ্কার মায়ের, মেনে চলেন তারকা-কন্যাও

মধুর কথায়, তিনি কোনও সাবান বা ফেসওয়াশ ব্যবহারই করেন না। বরং তাঁর ভরসা অন্য একটি উপাদানে। বহু বছর ধরে এই চর্চার ফলে তাঁর ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়েছে বলে দাবি প্রিয়ঙ্কার মায়ের। কী করেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৮:০১
কী ভাবে ত্বকচর্চা করেন মা ও মেয়ে?

কী ভাবে ত্বকচর্চা করেন মা ও মেয়ে? ছবি: সংগৃহীত।

ত্বকের যত্ন নেওয়ার সময় পান না? কিন্তু রোজ স্নানের সময়ে বা বাড়ি ফিরে মুখ ধোয়ার অভ্যাস তো নিশ্চয়ই আছে? ন্যূনতম ত্বকচর্চা বলতে লোকে বোঝে ফেসওয়াশ ও ক্রিম। সেই ফেসওয়াশ ও সাবানেও ভরসা রাখেন না মধু চোপড়া। যিনি একাধারে গলা, নাক ও কানের চিকিৎসক এবং কসমেটোলজিস্ট। তা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় হল, তিনি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার মা। যাঁরা একেবারে সহজ, ঘরোয়া উপায়ে ত্বকচর্চা, কেশচর্চায় বিশ্বাসী, তাঁদের মধুর কথা শুনতে ভাল লাগবে। বাকিরাও অনুপ্রাণিত হতে পারেন চিকিৎসকের কথায়। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে নিজের ত্বকচর্চার কথা জানিয়েছেন তিনি।

প্রিয়ঙ্কা মা কেন সাবান বা ফেসওয়াশ ব্যবহারই করেন না?

প্রিয়ঙ্কা মা কেন সাবান বা ফেসওয়াশ ব্যবহারই করেন না? ছবি: সংগৃহীত

মধুর কথায়, তিনি কোনও সাবান বা ফেসওয়াশ ব্যবহারই করেন না। বরং তাঁর ভরসা একটি ঘরোয়া ফেসপ্যাকের উপর। বহু বছর ধরে এই চর্চার ফলে তাঁর ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়েছে বলে দাবি প্রিয়ঙ্কার মায়ের। আর এই একই অভ্যাস মেনে চলেন প্রিয়ঙ্কাও। মায়ের কথা মেনে বলিউড-হলিউড তারকাও এই ফেসপ্যাকটি বানান ঘরে।

এই প্যাক আসলে খুবই সহজ একটি প্রাকৃতিক মিশ্রণ, যা রান্নাঘরের উপকরণ দিয়েই তৈরি করা যায়। এতে থাকে এমন উপাদান, যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি মৃদু এক্সফোলিয়েশনের কাজও করে। ফলে আলাদা করে রাসায়নিকযুক্ত ক্লিনজ়ারের প্রয়োজন পড়ে না চোপড়া পরিবারের নারীদের। প্রিয়ঙ্কার মা জানালেন, এই ফেসপ্যাক ব্রণের সমস্যার সঙ্গেও মোকাবিলা করে। এই পদ্ধতির সবচেয়ে বড় দিক হল, এটি ত্বকের উপর খুব নরম ভাবে কাজ করে। সাবান বা ফেসওয়াশ অনেক সময় ত্বকের প্রাকৃতিক তেল শুষে নেয়, ফলে শুষ্কতা বা খসখসে ভাব তৈরি হয়। কিন্তু এটি ত্বক পরিষ্কার করার সঙ্গে সঙ্গে তার পিএইচ ভারসাম্য বজায় রাখে।

Advertisement

কী ভাবে এই ফেসপ্যাক বানান প্রিয়ঙ্কার মা?

বেসন দিয়ে বানানো হয় এই ফেসপ্যাকটি। সঙ্গে হলুদও মেশানো হয়। দু’টিই ত্বকের জন্য উপকারী বলে সুখ্যাতি রয়েছে। যদি শুষ্ক ত্বকের সঙ্গে মোকাবিলা করতে হয়, তা হলে এই দুই উপকরণের সঙ্গে অল্প টক দই এবং মালাই বা ফ্রেশ ক্রিম মিশিয়ে নিতে হবে।

ব্যবহারের নিয়মও খুব সহজ। সামান্য প্যাক নিয়ে মুখে লাগিয়ে আলতো হাতে ঘষে নিতে হয়, তার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হয় ১৫-২০ মিনিট পর। নিয়মিত ব্যবহার করলে ত্বক ধীরে ধীরে পরিষ্কার, মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে।

Priyanka Chopra Madhu Chopra Skin Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy