Advertisement
E-Paper

লাল শাড়িতে মোহময়ী শানায়া কপূর, প্রিয় বান্ধবীর সাজে মুগ্ধ হয়ে কী লিখলেন শাহরুখ-কন্যা সুহানা?

লাল শাড়িতে মোহময়ী সাজে ধরা দিলেন মডেল-অভিনেত্রী শানায়া কপূর। সেই সাজের ছবি দেখে মুগ্ধ হলেন প্রিয় বন্ধু সুহানা খান। সুন্দরীর ছবি দেখে কী মন্তব্য করলেন সুহানা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৩ ১৫:২৪
image of shanaya kapoor.

লাল শাড়িতে মোহময়ী রূপে শানায়া কপূর। ছবি: শানায়ার ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

ব়ড় পর্দায় এখনও অভিষেক হয়নি, তবু প্রায়ই শিরোনামে থাকেন বলিপাড়ার সঞ্জয় কপূরের কন্যা শানায়া কপূর। ‘বেধড়ক’ ছবিতে আত্মপ্রকাশ করার কথা ছিল শানায়ার। কিন্তু তার কাজ বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। পর্দায় তাঁকে না দেখা গেলেও শাহরুখ-তনয়া সুহানা খানের সঙ্গে প্রায়ই এক ফ্রেমে দেখা যায় শানায়াকে। সুহানা আর শানায়ার বন্ধুত্ব বহু দিনের। কলকাতায় নাইটদের ম্যাচেও ইডেনের গ্যালারিতে শাহরুখ আর সুহানার পাশে দেখা গিয়েছিল শানায়াকে। সম্প্রতি লাল শাড়িতে মোহময়ী সাজে ধরা দিলেন বছর ২৩-এর তন্বী। সেই সাজ দেখে মুগ্ধ হলেন তাঁর প্রিয় বন্ধাবী সুহানা।

পোশাকশিল্পী মণীশ মলহোত্রের নকশা করা সেজে ফোটোশুট করিয়েছিলেন শানায়া। সেই ফোটোশুটের কিছু ছবি রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করেন। শানায়া পরেছিলেন লাল অরগ্যাঞ্জা শাড়ি। গোটা শাড়ি জু়ড়ে ফুলছাপ নকশা। শাড়ির পাড়ে লাল সুতো আর পাথর দিয়ে কাজ করা। সঙ্গে ফুলহাতা ব্লাউজ। চুল টেনে ঘাড়ের কাছে খোঁপা করা। হালকা মেকআপ।

(বাঁদিক থেকে) শানায়া কপূর এবং সুহানা খান।

(বাঁদিক থেকে) শানায়া কপূর এবং সুহানা খান। ছবি: সংগৃহীত।

অন্ধকার ঘরে লাল আলোর বৃত্তে শানায়ার সাজ মন কেড়েছে অনেকের। প্রশংসায় ভরে গিয়েছে কমেন্টবাক্স। বন্ধুর এমন মায়াবী রূপ দেখে বোধ হয় চোখ ফেরাতে পারছিলেন না সুহানাও। তাই কমেন্টবাক্সে সেই মুগ্ধতার প্রকাশ ঘটালেন। বন্ধুর ছবিতে সুহানা লিখলেন ‘ওয়াও’। সঙ্গে দিলেন হৃদ্‌য়ের তিনটি ইমোজি। প্রসঙ্গত, সুহানা নিজেও কয়েক মাস আগে মণীশের নকশা করা লাল শাড়িতে সেজে শিরোনামে এসেছিলেন। তবে সুহানা একা নন, শানায়ার ছবি দেখে ভালবাসার চিহ্ন দিয়েছেন মণীশ নিজেও।

Shanaya Kapoor Suhana Khan SARI Manish Malhotra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy