Advertisement
E-Paper

কন্ডিশনার লাগিয়েও চুল রেশমের মতো উজ্জ্বল আর নরম হচ্ছে না? সঠিক পদ্ধতিতে ব্যবহার করছেন তো?

চুল যদি রেশমের মতো নরম ও চকচকে করে তুলতে চান তবে কী পদ্ধতিতে ব্যবহার করবেন কন্ডিশনার? জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:১৪

ছবি: সংগৃহীত।

কন্ডিশনার ব্যবহার করার পরও যদি চুল রুক্ষ ও প্রাণহীন দেখায়, তবে বুঝতে হবে কন্ডিশনার লাগানোর পদ্ধতিতে কিছু ভুল রয়ে যাচ্ছে। চুল যদি রেশমের মতো নরম ও চকচকে করে তুলতে চান তবে কী পদ্ধতিতে ব্যবহার করবেন কন্ডিশনার? জেনে নিন।

১. চুলে থাকা অতিরিক্ত জল বার করে দিন

শ্যাম্পু করার পর চুলে অতিরিক্ত জল থাকা অবস্থায় কন্ডিশনার লাগালে তা চুলের গভীরে পৌঁছাতে পারে না। তাই কন্ডিশনার লাগানোর আগে হাত দিয়ে চেপে বা তোয়ালে দিয়ে চুলের অতিরিক্ত জল বার করে দিন বা আলতো করে মুছে নিন। চুল যেন সিক্ত থাকে, কিন্তু তা থেকে জল না পড়ে।

২. পরিমাণ এবং সমান ভাবে ব্যবহার

চুলের মাঝখান থেকে শেষ প্রান্ত পর্যন্ত কন্ডিশনার লাগানোর সময় একটি মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। চিরুনি দিয়ে আঁচড়ে নিলে কন্ডিশনার প্রতিটি চুলে সমানভাবে ছড়িয়ে পড়ে, যা শুধু হাত দিয়ে লাগালে সম্ভব হয় না।

৩. কন্ডিশনার চুলে রাখার সময়

কন্ডিশনার লাগিয়েই সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন না। কারণ, পুষ্টি উপাদানগলি চুলে যেতে অন্তত ২ থেকে ৩ মিনিট সময় লাগে। ওই টুকু সময় অপেক্ষা করুন।

৪. ঠান্ডা জলে ধুয়ে নিন

কন্ডিশনার লাগানো চুল ধোয়ার জন্য সবসময় সাধারণ বা ঠান্ডা জল ব্যবহার করুন। ঠান্ডা জল চুলের কিউটিকল বন্ধ করে দেয়, ফলে আর্দ্রতা ভেতরে আটকে থাকে এবং চুল রেশমের দেখায়। কোনওভাবেই গরম জল ব্যবহার করবেন না।

৫. শুধু কন্ডিশনার নয়

সপ্তাহে অন্তত এক দিন সাধারণ কন্ডিশনরের বদলে হেয়ার মাস্ক বা ডিপ কন্ডিশনার ব্যবহার করুন। এছাড়া চুল ধোয়ার পর সামান্য হেয়ার সিরাম লাগালে চুলের রেশমের মতো উজ্জ্বল ভাব বেড়ে যাবে।

Hair Conditioner Hair Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy