Advertisement
E-Paper

বর্ষায় খুশকির পাশাপাশি ব্রণর সমস্যাও বেড়েছে? নিমপাতার ৩ প্যাকেই হতে পারে মুশকিল আসান

নিমের অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-বায়োটিক গুণ ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। তবে রোজ স্নানের জলে নিমপাতা ফেলে দিলেই হবে না, সঠিক উপায় ব্যবহার করলে তবেই মিলবে ফল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:২৩
নিমের প্যাকেই দূর হবে ত্বকের সমস্যা।

নিমের প্যাকেই দূর হবে ত্বকের সমস্যা। ছবি: সংগৃহীত।

বর্ষা মানেই ত্বকের সমস্যা বাড়ে। এই সমস্যা দূর করতে নিমের গুরুত্ব অপরিসীম। নিমের অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-বায়োটিক গুণ ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। তবে রোজ স্নানের জলে নিমপাতা ফেলে দিলেই হবে না, সঠিক উপায় ব্যবহার করলে তবেই মিলবে ফল।

নিম দিয়ে কী ভাবে রূপচর্চা করবেন?

নিমের সঙ্গে মিশিয়ে দিন দই

ত্বকে দাগছোপের সমস্যা দূর করতে নিমের সঙ্গে দই মিশিয়ে মুখে মাখতে পারেন। নিম পাতা বাটার সঙ্গে দই ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্যাক। রোদে পোড়া দাগ তুলতেও এই প্যাকটি কাজে আসতে পারে। সপ্তাহে দু’থেকে তিন বার মাখলে চটজলদি লাভ হবে।

নিমের সঙ্গে মিশিয়ে নিন মুলতানি মাটি

তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা বেশি হয়। সে ক্ষেত্রে নিম পাতা বেটে তার সঙ্গে মুলতানি মাটি ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।

নিমের মিশ্রণে মিশিয়ে নিন মধু

ত্বক খুব শুষ্ক হয়ে গেলে নিম পাতা বাটার সঙ্গে মধু মিশিয়ে মাখতে পারেন। মধুর অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বককে যে কোনও সংক্রমণ থেকে সুরক্ষা দেবে। পাশাপাশি মধু প্রদাহনাশক। নিম-মধুর প্যাক সপ্তাহে তিন দিন মাখলেই ত্বক নরম হবে। জেল্লাও ফিরবে।

Monsoon Care Monsoon Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy