Advertisement
E-Paper

পেঁপের কাটলেট না গ্রিলড আনারস, সন্ধ্যার মুখরোচক স্ন্যাক্স বানাতে পারেন ফল দিয়েই

ফল দিয়ে কেবল স্যালাড নয়, মুখরোচক স্ন্যাক্সও বানানো যায়। সন্ধ্যায় ভালমন্দ কিছু খেতে ইচ্ছে হলে বানিয়ে নিতে পারেন পেঁপের কাটলেট, অথবা বেকড আপেল। রইল তিন ধরনের রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৮:১৯
Beyond Fruit Salads, turn Fresh Fruits Crispy Evening Snacks

ফল দিয়ে কাটলেট, গ্রিলড আনারস, মুখরোচক স্ন্যাক্সের কিছু রেসিপি রইল। ছবি: ফ্রিপিক।

সন্ধ্যায় ঝাল ঝাল আলুর চপ বা সিঙাড়া খেতে মন চায় অনেকেরই। অথবা মশলা দেওয়া কাটলেট বা তেলেভাজা দেখলে জিভে জল চলে আসে। কিন্তু ক্যালোরির কথা ভেবে পিছিয়ে যান। তবে মুখরোচক স্ন্যাক্স যদি খেতে হয়, তা হলে বানাতে পারেন ফল দিয়েই। ফল দিয়ে কেবল রস বা স্যালাড নয়, আরও নানা খাবার বানানো যায়। রইল তেমনই তিন প্রকারের রেসিপি।

গ্রিলড আপেল চিজ় স্যান্ডউইচ

আপেলের চিজ়ের মিলমিশ স্যান্ডউইচের স্বাদে অন্য মাত্রা আনবে। দু’টি পাউরুটির ভিতর সামান্য মাখন ও পুদিনার চাটনি মাখিয়ে নিন। এ বার আপেল পাতলা গোল গোল করে কেটে পাউরুটির উপর সাজিয়ে দিন। উপর থেকে গোলমরিচের গুঁড়ো, চাট মশলা এবং প্রচুর পরিমাণে চিজ় গ্রেট করে দিন। এ বার অন্য পাউরুটিটি দিয়ে চেপে তাওয়াতে মাখন দিয়ে দু'পিঠ লালচে ও মুচমুচে করে সেঁকে নিন, যত ক্ষণ না ভেতরের চিজ় গলে যাচ্ছে। এটি স্যান্ডউইচ মেকারে গ্রিল করে নিতে পারেন।

গ্রিলড আপেল চিজ় স্যান্ডউইচ

গ্রিলড আপেল চিজ় স্যান্ডউইচ

গ্রিলড আনারস

গ্রিলড আনারস

গ্রিলড আনারস

আনারসের খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। একটি বাটিতে ১ চামচ টক দই, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলার গুঁড়ো, লেবুর রস এবং সামান্য সাদা তেল বা অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। আনারসের টুকরোগুলি এই মশলায় ভাল করে মাখিয়ে ১৫ মিনিট রাখুন। এ বার গ্রিল প্যানে বা নন-স্টিক তাওয়ায় সামান্য মাখন দিয়ে আনারসের টুকরোগুলিকে দু'পিঠ একটু পোড়া পোড়া করে সেঁকে নিন।

পেঁপের কাটলেট

পেঁপের কাটলেট

পেঁপের কাটলেট

পেঁপে ভাল করে কুরিয়ে বা গ্রেট করে নিন। প্যানে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে গ্রেট করা পেঁপে, আদা-লঙ্কা বাটা, ধনেগুঁড়ো, আমচুর পাউডার ও নুন দিয়ে ভাল করে কষিয়ে সেদ্ধ করে নিন। কাটলেট তৈরির জন্য একটি সেদ্ধ আলু চটকে মেশান। মিশ্রণটি ঠান্ডা হলে কাটলেটের আকারে গড়ে নিন। এ বার ওটসের গুঁড়ো বা ব্রেডক্রাম্বে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে কম তেলে ভেজে নিন।

Healthy Snacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy