Advertisement
E-Paper

একঢাল কোমর ছাপানো চুলের অধিকারী! ‘ভারতীয় টোটকা’ ফাঁস করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল

কোমর ছাপানো একঢাল কালো চুলের যত্নে কোনও রুটিন নয়, একটি উপাদানে ভরসা রাখেন শ্রেয়া ঘোষাল। সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানের পরে এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী নিজেই জানালেন, তাঁর চুলের যত্নের রহস্য একেবারেই ঘরোয়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৫
সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত।

মঞ্চে হাজার মানুষের সামনে গান গাওয়া, আলো, ক্যামেরা — সব কিছুর মাঝেও চোখে পড়ে তাঁর লম্বা, ঘন, উজ্জ্বল, কালো চুল। দেশ-বিদেশের শ্রোতা যাঁর সুরে মুগ্ধ, সেই বাঙালিনি নিশ্চয়ই নিজের রূপের জন্য নামীদামি প্রসাধনী ব্যবহার করেন! কিন্তু সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানের পরে এক সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল নিজেই জানালেন, তাঁর চুলের যত্নের রহস্য একেবারেই ঘরোয়া। সে দেশের জনগণের কাছে সঙ্গীতশিল্পী যাকে ‘ভারতীয় টোটকা’ আখ্যা দিয়েছেন ।

একঢাল চুলের যত্নে কী করেন শ্রেয়া?

একঢাল চুলের যত্নে কী করেন শ্রেয়া? ছবি: ফেসবুক

কোমর ছাপানো একঢাল কালো চুলের যত্নে কোনও রুটিন নয়, একটি উপাদানে ভরসা রাখেন শ্রেয়া। আর তা হল, নারকেল তেল। এই উত্তর শুনে অনেকেই অবাক হয়েছেন। তার প্রমাণ রয়েছে সমাজমাধ্যমে। যেখানে এখন চুলের যত্ন মানেই নানা ধরনের প্রসাধনসামগ্রী, সেখানে তিনি একেবারে ঘরোয়া উপাদানের উপর নির্ভরশীল শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন।

নারকেল তেল চুলের জন্য সত্যিই উপকারী হতে পারে। এটি চুলের প্রোটিন-ক্ষয় কমাতে সাহায্য করে, ফলে চুলে সহজে ভাঙন ধরে না এবং কোমল থাকে। নিয়মিত ব্যবহার করলে চুলে স্বাভাবিক ঔজ্জ্বল্যও ফিরে আসে। নারকেল তেলে আছে অ্যান্টি-অক্সিড্যান্ট, লরিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে। চুল খুব শুষ্ক হলে, ডগা ফেটে যাওয়ার সমস্যা বা খুশকির সমস্যা থাকলে, তা দূর করতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। তা ছাড়া নিয়মিত চুলে এবং মাথার ত্বক মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এতে চুলের গোড়ার স্বাস্থ্য ভাল থাকে।

Advertisement

তবে এখানে মাথায় রাখতে হবে, এই ধরনের ঘরোয়া উপায় সবার ক্ষেত্রে এক রকম ভাবে কাজ না-ও করতে পারে। যাঁদের মাথার ত্বকে বিশেষ সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সব উপাদান ব্যবহার করা উচিত নয়। কিন্তু শ্রেয়ার জন্য যে এই তেলই জাদুকরী, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Shreya Ghoshal Long Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy