Advertisement
E-Paper

স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরছেন না, রাগে নিজের গোপনাঙ্গ কাটলেন স্বামী

বেশ কিছু দিন ধরে স্ত্রী বাপের বাড়ি রয়েছেন। তাই রাগ করেছেন স্বামী। কিন্তু রাগের মাথায় নিজেকে চরম শাস্তি দিলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৪
স্ত্রীর প্রতি এমন টান যে নিজের এত বড় ক্ষতি করে ফেলবেন?

স্ত্রীর প্রতি এমন টান যে নিজের এত বড় ক্ষতি করে ফেলবেন? ছবি- প্রতীকী

বাপের বাড়ি থেকে স্ত্রী ফিরতে চাইছে না। তাই রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন স্বামী। নবদম্পতিদের মধ্যে এমনিতে মান-অভিমান পর্ব চলতেই থাকে। কিন্তু বিয়ের পাঁচ বছর পরেও স্ত্রীর প্রতি এমন টান যে নিজের এত বড় ক্ষতি করে ফেলবেন, সেটা বেশি অবিশ্বাস্য।

ঘটনাটি বিহারের রজনী নয়ানগর এলাকার। বছর ২৫-এর কৃষ্ণ বাসুকির সঙ্গে ওই রাজ্যেরই মালোধের বাসিন্দা অনিতার বিয়ে হয় বছর পাঁচেক আগে এবং ওই দম্পতির চার সন্তানও আছে।

পুলিশ জানিয়েছে, মাস দুয়েক আগে সন্তান-সহ অনিতা বাপের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে ফেরার নাম করছেন না দেখে অনিতার স্বামী কৃষ্ণ রাগে ফেটে পড়েন। বার বার অনুরোধ করা সত্ত্বেও তা অগ্রাহ্য করছিলেন অনিতা। রাগে মাথার ঠিক রাখতে না পেরে, হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়েই নিজের গোপনাঙ্গ কেটে ফেলেন কৃষ্ণ।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। গুরুতর চোট এবং প্রচুর পরিমাণে রক্তপাত দেখে তৎক্ষণাৎ তাঁরা কৃষ্ণকে হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

Bizarre Bihar Husband-Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy