Advertisement
E-Paper

হার মানাবে শাহরুখ-কাজলের জুটিকেও! ট্রেনের দরজায় হাত বাড়িয়ে তরুণী, পিছনে ছুটছেন ডেলিভারি বয়

একদম ফিল্মি কায়দায় বরাত দেওয়া সামগ্রী পৌঁছে দিতে দেখা গেল এক পণ্য সরবরাহকারী সংস্থার কর্মচারীকে। চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়ে, হাত বাড়িয়ে থাকা এক যাত্রীকে পণ্য পৌঁছে দিলেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৯
ফিল্মি কায়দায় বরাত দেওয়া সামগ্রী পৌঁছে দিতে দেখা গেল এক পণ্য সরবরাহকারী সংস্থার কর্মচারীকে।

ফিল্মি কায়দায় বরাত দেওয়া সামগ্রী পৌঁছে দিতে দেখা গেল এক পণ্য সরবরাহকারী সংস্থার কর্মচারীকে। ছবি: সংগৃহীত

এ যেন শাহরুখ-কাজলের জুটির ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির দৃশ্য! চলন্ত ট্রেনের দরজায় হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। আর তাঁর পিছনে ছুটছেন এক তরুণ। তবে প্রেমিক-প্রেমিকা নন তাঁরা। তরুণী ট্রেনের যাত্রী আর তরুণ এক পণ্য সরবরাহ সংস্থার কর্মী। তরুণীর বরাত দেওয়া কোনও জিনিস পৌঁছে দিতেই দৌড়চ্ছিলেন তিনি। বেঙ্গালুরু রেলস্টেশনের সেই ভিডিয়ো ঝড় তুলেছে নেটমাধ্যমে।

ওই তরুণ পণ্য সরবরাহকারী সংস্থা ডানজো-র কর্মী। ভিডিয়োটি ছড়িয়ে প়ড়েছে ইনস্টাগ্রামে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে ট্রেন কিন্তু হাল ছাড়ছেন না ডেলিভারি সংস্থার কর্মী ওই তরুণ। ট্রেনের পাশে পাশে থলে হাতে দৌড়াচ্ছেন তিনি। তরুণীও অধীর হয়ে হাত বাড়িয়ে রয়েছেন দরজায়। শেষ পর্যন্ত থলেটি পৌঁছে দিতে সক্ষমও হন তরুণ। ফিল্মি কায়দায় থলে হাতে পেয়ে উচ্ছ্বসিত হতে দেখা যায় তরুণীকে। আনন্দে হেসে ওঠেন তরুণও। দেখুন সেই মজার ভিডিয়ো।

Food Delivery Dilwale Dulhania Le Jayenge sharukh khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy