Advertisement
E-Paper

Roll Eating Challenge: ২০ মিনিটে রোল শেষ করলেই পুরস্কার ২০ হাজার টাকা, কী আছে তাতে

রাস্তার ধারে এই দোকানেই তৈরি হচ্ছে এমন এক রোল, যা শেষ করতে পারলেই পাওয়া যাবে নগদ পুরষ্কার। তবে শর্ত একটাই। রোলটি একা খেয়ে শেষ করতে হবে ২০ মিনিটের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ইনস্টাগ্রাম

রাস্তার ধারে একটি রোলের দোকান। আর পাঁচটা রোলের দোকানের সঙ্গে বিশেষ পার্থক্য নেই। কিন্তু এই দোকানেই তৈরি হচ্ছে এমন এক রোল, যা শেষ করতে পারলেই পাওয়া যাবে নগদ পুরষ্কার। একদম হাতে হাতে। তবে শর্ত একটাই। রোলটি একা খেয়ে শেষ করতে হবে ২০ মিনিটের মধ্যে।

হালে দিল্লির এক রোলের দোকানের এই অভিনব প্রস্তাব জনপ্রিয় হয়েছে নেটদুনিয়ায়। তবে শুনে বিষয়টি যতটা সহজ মনে হয়, আসলে ততটাও নয়। কারণ এই রোলটি সাধারণ এগরোলের তুলনায় ‘সামান্য’ বড়!

কী আছে এই রোলে? ৩০টি ডিম। একটি রোলের ওজন প্রায় ১০ কিলোগ্রাম। বানাতে সময় লাগে ১৫-২০ মিনিট।

এখনও পর্যন্ত কি কেউ এই পুরস্কার পেয়েছেন? একেবারেই না। কারণ ওই মাপের রোল কারও একার পক্ষে খাওয়া সম্ভব নয়, তেমন দাবি করেছেন বিক্রেতারাই। তবে কেউ যদি সত্যিই শেষ করতে পারেন, তা হলে পুরস্কার দিতেও আপত্তি নেই তাঁদের।

বিশেষ ওই রোলটির ভিডিয়ো নেটমাধ্যমে ইতিমধ্যেই ১০ লক্ষের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। অনেকেরই বক্তব্য, যে রোল একা তোলাই প্রচণ্ড কঠিন, তা একা খাওয়া সম্ভব না কি!

roll instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy