Advertisement
E-Paper

ডিমের ভুজিয়ারও রকমফের হয়, পেঁয়াজ-লঙ্কা শুধু নয়, স্বাদ বদলে আর কী দিয়ে তা বানাতে পারেন

প্রাতরাশ হোক বা নৈশভোজ, ডিম, পাউরুটি, ভাত, সব কিছুর সঙ্গেই ভাল লাগে ডিমের ভুজিয়া। তবে পেঁয়াজ-লঙ্কা দিয়ে একঘেয়ে রেসিপি নয়, অন্য ভাবে বানিয়ে দেখুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:৪৮
ডিমের ভুজিয়া  রাাঁধা যায় নানা ভাবে। উপকরণের বদলে স্বাদ বদলও হয়।

ডিমের ভুজিয়া রাাঁধা যায় নানা ভাবে। উপকরণের বদলে স্বাদ বদলও হয়। ছবি: শাটারস্টক।

তরি-তরকারি না থাকলেও গরম গরম ডিমের ঝুরি বা ডিমের ভুজিয়া দিয়ে দিব্যি ভাত, রুটি খাওয়া যায়। প্রাতরাশেও পাউরুটির সঙ্গে রাখতে পারেন ডিমের ভুজিয়া। কন্টিনেন্টাল খাবারের তালিকায় থাকা স্ক্র্যাম্বলড এগেরই ভারতীয়করণ ডিমের ঝুরি বা ভুজিয়া। স্বাদ বদলে জেনে নিন এমন তিন রন্ধন প্রণালী।

পালং-মাশরুমের ডিম ভুজিয়া

মাশরুম, পালং শাক দিয়েও বানাতে পারেন ডিম ভুজিয়া।

মাশরুম, পালং শাক দিয়েও বানাতে পারেন ডিম ভুজিয়া। ছবি: এআই সহায়তায় প্রণীত।

কড়াইয়ে অল্প মাখন দিয়ে রসুনকুচি যোগ করুন। দিয়ে দিন পাতলা করে কাটা মাশরুম। হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করুন কুচোনো কচি পালংপাতা। নুন দিয়ে ঢেকে দিন। শাক ভাপে সেদ্ধ হয়ে গেলে ডিম ফাটিয়ে দিন। চিলি ফ্লেক্স, গোলমরিচ যোগ করে খুন্তি দিয়ে ডিম ঘেঁটে দিন। মাশরুম, পালং, ডিম একসঙ্গে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ডিম ভুজিয়া বা ডিমের ঝুরি।

ক্রিম চিজ় ডিম ভুজিয়া

ক্রিম চিজ় ডিম ভুজিয়া।

ক্রিম চিজ় ডিম ভুজিয়া। ছবি:সংগৃহীত।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। হালকা ভাজা হলে ডিম ফাটিয়ে দিন। যোগ করুন ক্রিম চিজ়, স্বাদমতো নুন, গোলমরিচ, কাঁচালঙ্কা। আঁচ কমিয়ে সমস্ত উপকরণ খুন্তি দিয়ে ঘেঁটে দিন। ক্রিম চিজ় ভাল করে মিশিয়ে ফেলতে হবে।

পার্শি কায়দায় ডিমের ভুজিয়া

বানিয়ে ফেলুন ডিমের আকুরি।

বানিয়ে ফেলুন ডিমের আকুরি। ছবি:সংগৃহীত।

পার্শিদের খাবারটি 'আকুরি' বলে পরিচিত। তবে ডিমের ভুজিয়ার মতোই এটি। প্রথমে ছোট করে কাটা আলু নুন দিয়ে ভেজে তুলে নিন। কড়াইয়ে মাখন এবং সাদা তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা, টম্যাটো ভাল করে ভেজে নিন। যোগ করুন একটু দুধ। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে উপর থেকে ডিম ফাটিয়ে দিন। যোগ করুন নুন। তার পর খুন্তির সাহায্যে ভুজিয়া বানিয়ে নিন।

Egg Bhurji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy