Advertisement
E-Paper

সব ফোনেই একই চার্জার বাধ্যতামূলক, নয়া আইনে সব সংস্থাকে নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন

২০২৪ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে সব ফোনের জন্য একই ধরনের চার্জার বানানো বাধ্যতামূলক করা হবে। মঙ্গলবার ইইউ সংসদে এই প্রস্তাব পাস হয়ে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২২ ১৫:২৭
ফোন নির্বিশেষে একই চার্জার?

ফোন নির্বিশেষে একই চার্জার? প্রতীকী ছবি

সব ধরনের ফোনের জন্য একই ধরনের চার্জার তৈরি করতে হবে মোবাইল নির্মাতা সংস্থাগুলিকে। ২০২৪ সালের মধ্যে সব ফোনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলিতে। মঙ্গলবার এই মর্মে প্রস্তাব আনা হয় ইইউ সংসদে। সেখানে ভোটাভুটির মাধ্যমে পাস হয়ে যায় প্রস্তাব। এর ফলে অ্যাপল-সহ একাধিক সংস্থাকে বদল আনতে হবে তাঁদের ফোন ও চার্জারে।

বর্তমানে আন্ড্রয়েড ফোনে যে ‘ইউএসবি-টাইপ সি’ চার্জার ব্যবহৃত হয়, পাস হওয়া প্রস্তাব অনুযায়ী সব ফোনের জন্যই সেই চার্জার ব্যবহার করতে হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশে। নামী সংস্থাগুলির মধ্যে এই নিয়মে সবচেয়ে বেশি প্রভাব পড়বে আইফোন নির্মাতা সংস্থা অ্যাপলের উপর। প্রভাব পড়বে স্যামসং ও হুয়ায়েই-র মতো সংস্থার উপরেও। তবে বিশেষজ্ঞদের ধারণা, এতে লাভ হবে গ্রাহকদের। কারণ ফোন বদল করলেও চার্জার হাতড়ে বেড়াতে হবে না।

অ্যাপল-সহ একাধিক সংস্থাকে বদল আনতে হবে তাঁদের ফোন ও চার্জারে।

অ্যাপল-সহ একাধিক সংস্থাকে বদল আনতে হবে তাঁদের ফোন ও চার্জারে। প্রতীকী ছবি

শুধু ফোনই নয়। মোট ১৩ রকম যন্ত্রের ক্ষেত্রেও একই নিয়ম আসতে চলেছে। ইয়ারবাড, হেডফোন ও বই পড়ার ই-রিডারের মতো যন্ত্র চার্জ দেওয়ার জন্য একই ধরনের চার্জার ব্যবহার করতে হবে। ল্যাপটপের ক্ষেত্রেও জারি হবে এই নিয়ম। তবে তার জন্য আরও কিছু দিন সময় পাবে নির্মাতা সংস্থাগুলি। ২০২৬ সালের মধ্যে ল্যাপটপের ক্ষেত্রে একক চার্জার বানানোর নিয়ম জারি হবে।

Phone Charging European union Rule
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy