পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধের আঁচ এসে পড়েছে বাঙালির হেঁশেলেও। এলপিজি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। দাম বেড়েছে রান্নার গ্যাসের। বুকিং করার কত দিন পরে গ্যাস পাওয়া যাবে তাও অনিশ্চিত। এই উদ্বেগের কারণেই রান্নার গ্যাসের বিকল্পের খোঁজ করছেন অনেকেই। বেশির ভাগই ভরসা রাখছেন ইন্ডাকশনে কুকটপের উপর। নতুন ইন্ডাকশন কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন, রইল হদিস।
১) বাজারে বিভিন্ন ওয়াটেজের ইন্ডাকশন কুকটপ পাওয়া যায়। ১২০০-১৪০০ ওয়াটেজের ইন্ডাকশন সাধারণত চা বানানো, দুধ গরম করা কিংবা অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এমন রান্নার জন্য ব্যবহার করা হয়। তবে রোজের রান্না ইন্ডাকশনে করতে চাইলে ১৬০০-১৮০০ ওয়াটেজের ইন্ডাকশন কিনতে হবে। তবে ভাজাভুজি করতে ২০০০-এর বেশি ওয়াটেজের ইন্ডাকশন দরকার।
২) এমন বাসনপত্রও কিনতে হবে যা ইন্ডাকশনে ব্যবহার করা যাবে। এতে সাধারণত ম্যাগনেটিক কুকওয়্যার ব্যবহার করা হয়।
৩) বিভিন্ন আকারের ইন্ডাকশন কুকটপ পাওয়া যায়। ইন্ডাকশনের আকার যদি পাত্রের আকারের তুলনায় ছোট হয়, তা হলে রান্না করতে সমস্যা হবে। তাই বড় মাপের ইন্ডাকশন কেনাই ভাল। ইন্ডাকশনের যে ভাগটায় রান্না করা হয়, সেটি কাচের হলে রান্না করতে বেশি সুবিধা হবে।
৪) ইন্ডাকশন কেনার আগে তাতে কিছু বৈশিষ্ট্য আছে কি না, তা অবশ্যই দেখে নিন। টাইমার, ওভার লোড প্রটেকশন, প্যান ডিটেকশন, চাইল্ড লক সেফটি—র মতো বৈশিষ্ট্যগুলি থাকা ভীষণ জরুরি।
৫) প্রিসেট মেনু অপশন আছে কি না তা যাচাই করে নিন। অনেক সময় বোঝা যায় না কোন তাপমাত্রায় কোন রান্নাটি করতে হবে। প্রিসেট মেনু থাকলে কোন তাপমাত্রায় ভাজাভুজি করবেন আর কোন তাপমাত্রায় মাংসের ঝোল রান্না করবেন, তা বুঝতে অসুবিধা হবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই আবহে তেল এবং গ্যাস সরবাহ নিয়ে সর্বত্র সমস্যা দেখা গিয়েছে। সঙ্কট দেখা যাচ্ছে ভারতেও।
- গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি দু’টি গ্যাস বুক করার মাঝে ন্যূনতম ২৫ দিনের ব্যবধান রাখতে হবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
- গ্যাসের আকাল হতে পারে এই আতঙ্কে কেওয়াইসি আপডেট করার দীর্ঘ লাইন পড়তে দেখা যাচ্ছে গ্যাসের অফিসগুলির সামনে।
-
যুদ্ধের জেরে বাজারে গ্যাস-সঙ্কট আরও বাড়তে পারে, সমস্যা দীর্ঘস্থায়ী হবে! আন্তর্জাতিক জ্বালানি সংস্থার আশঙ্কা
-
রান্নার গ্যাসে টান, সঙ্কটের সুস্বাদু বিকল্প হতে পারে বাটিচচ্চড়ি! সেই পদ্ধতিতে রেঁধে ফেলুন মাছ-মাংস-সব্জি
-
‘হোয়াট্সঅ্যাপে দেওয়া নির্দেশ মুছে গেল রাতারাতি’! কেন্দ্রের বিবৃতি: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে সময়ের ব্যবধানে রদবদল হয়নি
-
কালোবাজারি রুখতে রাজ্য জুড়ে পুলিশের অভিযান! বন্ধ হল আরও কিছু মা ক্যান্টিন, সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের
-
গ্যাস শেষ, কালোবাজারে চড়া দাম, ‘ক’দিন চলবে?’, চিন্তায় সেক্টর ফাইভের দোকানদারদের