Advertisement
E-Paper

Health: কত দিনের প্রেম, তার উপর নির্ভর করে যৌনতার প্রতি পুরুষের আকর্ষণ, বলছে গবেষণা

কোনও পুরুষ যখন কোনও প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন না, তখন তাঁর টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ তুলনায় কম হয়। প্রেমে পড়লেই সেই হরমোনের ক্ষরণ বাড়তে থাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ১৭:৫৯
এই আকর্ষণ কখন কমে যেতে পারে জানেন?

এই আকর্ষণ কখন কমে যেতে পারে জানেন? ছবি: সংগৃহীত

প্রেম করছেন? নাকি করছেন না? করলেও কত দিন ধরে করছেন? এ বিষয়গুলির উপর নির্ভর করে পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণের মাত্রা। এমনই বলছে হালের গবেষণা। সম্পর্কের কোন অবস্থায় পুরুষের যৌনতার প্রতি আগ্রহ কেমন, তাও উঠে এসেছে এই গবেষণা থেকে।

পুরুষের যৌনসম্পর্কের প্রতি আগ্রহের পিছনে টেস্টোস্টেরন হরমোনের সক্রিয় ভূমিকা আছে। হালে আমেরিকার নৃতত্ত্ববিদ পিটার এলিসনের নেতৃত্বে কয়েক জন গবেষক পুরুষের প্রেম এবং তার সঙ্গে এই হরমোনের ক্ষরণের সম্পর্ক নিয়ে একটি গবেষণা চালিয়েছেন।

কী কী দেখা গিয়েছে গবেষণায়:

• কোনও পুরুষ যখন কোনও প্রেমের সম্পর্কের মধ্যে থাকেন না, তখন তাঁর টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ তুলনায় কম হয়। প্রেমে পড়লেই সেই হরমোনের ক্ষরণ বাড়তে থাকে।

• প্রেমের গোড়ার দিকে সেই হরমোনের ক্ষরণ সর্বাধিক হয়। কারণ সেই সময় পুরুষটির মনের মধ্যে কাজ করে, তাঁকে তাঁর প্রতিযোগীদের হারাতে হবে।

প্রেমের বয়স বাড়লে কি হরমোনের ক্ষরণে বদল আসে?

প্রেমের বয়স বাড়লে কি হরমোনের ক্ষরণে বদল আসে?

• প্রেমের বয়স যত বাড়তে থাকে, টেস্টোস্টেরনের ক্ষরণ কমতে থাকে।

• প্রেমের বয়স ১ বছর হয়ে যেতে না যেতেই টেস্টোস্টেরনের ক্ষরণ অনেক কমে যায়। প্রেমের সম্পর্কে না থাকলে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ যেমন মাত্রায় হয়, প্রায় সেই জায়গায় নেমে আসে।

sexual problem Testosteron
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy