Advertisement
E-Paper

কামড় দেওয়ার আগেই বুঝে যাবেন শসা তেতো কি না, কেনার সময়ে মাথায় রাখুন ৭টি কৌশল

শসায় যে তিতকুটে ভাব থাকে, তা আসে কিউকারবিটাসিন নামের জৈব যৌগ থেকে। খাওয়ার আগেই কী ভাবে বুঝবেন, শসাটি তেতো কি না? বাজার করার সময়ে তাই মাথায় রাখতে হবে কয়েকটি কৌশল।

শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ২০:৪০
কেমন ধরনের শসায় তিতকুটে স্বাদ পাওয়া যাবে না?

কেমন ধরনের শসায় তিতকুটে স্বাদ পাওয়া যাবে না? ছবি: সংগৃহীত।

গরমের দুপুরে ডালের পাশে চাই জলে ভরা শসা। কিন্তু খোসা ফেলে দিয়ে কামড় দিয়েই দেখলেন তেতো! খাওয়ার পাশাপাশি নষ্ট হল টাকাও। তা হলে খাওয়ার আগেই কী ভাবে বুঝবেন, শসাটি তেতো কি না? বাজার করার সময়ে তাই মাথায় রাখতে হবে কয়েকটি কৌশল। অনলাইনে বাজার আনলেও কাটার আগেই পরখ করার চেষ্টা করতে হবে। তার জন্য রইল সহজ ৭টি পন্থা—

শসার মান বুঝবেন কী ভাবে?

শসার মান বুঝবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

১. ডগা: শসায় যে তিতকুটে ভাব থাকে, তা আসে কিউকারবিটাসিন নামের জৈব যৌগ থেকে। আর সেটি সবচেয়ে বেশি থাকে দুই প্রান্তে। পরে বোঁটা থেকে গোটা শাঁসে ছড়িয়ে পড়ে। তাই বোঁটার দিক যদি অত্যধিক কুঁচকে থাকে বা গাঢ় সবুজ হয়, তা হলে বুঝতে হবে, সেই শসায় তিতকুটে ভাব বেশি।

২. শসার রং: শসার খোসার রং যদি অসমান থাকে, তা হলে তা তেতো হওয়ার সম্ভাবনা। কোথাও গাঢ় সবুজ, কোথাও ফ্যাকাশে, এমন শসা এড়িয়ে যাওয়া ভাল। উল্টো দিকে গোটা শসার গায়ের রং যদি সমান হয়, তবে সেটিই কিনুন। সেগুলিতে জলও বেশি থাকে।

৩. আকৃতি: শসার আকৃতি আঁকাবাঁকা হলে তা সন্দেহজনক। এক দিক মোটা, অন্য দিক সরু, অথবা অল্প পেঁচানো আকারের শসা কিনবেন না।

৪. গঠন: শসা কেনার সময়ে আলতো চাপ দিয়ে দেখুন, খুব নরম হলে সেটি তেতো হতে পারে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যদি একই রকমের গঠন হয়, তবে সেই শসা খেতে ভাল হবে। কিন্তু এক জায়গায় শক্ত, এক জায়গায় খুব নরম হলে সেই শসা না কেনাই ভাল।

৫. গন্ধ: বৃন্তের কাছের কোনও অংশ অল্প আঁচড়ে খোসা তুলে নিন, তার পর শুঁকে দেখুন। হালকা মিষ্টি, সতেজ গন্ধ বেরোলে বুঝবেন, তা তেতো নয়। কিন্তু যদি ঝাঁঝালো বা কড়া গন্ধ বার হয়, তা হলে তা কিনবেন না।

৬. খোসা: শসার খোসা অতিরিক্ত পুরু, শক্ত বা চামড়ার মতো হলে বুঝতে হবে সেটির ফলন ভাল হয়নি। নিজের ভিতরের অংশকে রক্ষা করার জন্য শসা প্রাকৃতিক ভাবে এমন মোটা খোসা তৈরি করে। আর এই আত্মরক্ষার কারণেই শসার ভিতরে এক ধরনের তিতকুটে স্বাদ তৈরি হয়। তার মূল কারণ রাসায়নিক সার। এমন শসা না খাওয়াই ভাল।

৭. কাঁটা: যদি শসার গায়ে অতিরিক্ত খাঁজ বা কাঁটা থাকে, তা হলে বুঝতে হবে, সেই শসার ফলন হয়েছে শুষ্ক আবহাওয়ায়। এ সব শসার গায়ের কাঁটাগুলি খুব বেশি বড় এবং ধারালো হয়। এমন শসা খেয়ে তৃপ্তি হয় না। খোসার উপরের অংশ তুলনামূলক মসৃণ হলে বা কাঁটাগুলি ভোঁতা হলে, সেই শসা কিনুন।

Cucumber Buying Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy