Advertisement
E-Paper

পোশাক ঝোলানোর হ্যাঙারই কাজে লাগানো যায় নানা ভাবে, ব্যবহার জানলে অবাক হবেন

ক্ষেত্রবিশেষে হ্যাঙারকেই নানা কাজে লাগানো যায়। তার জন্য জানতে হবে ছোটখাটো কৌশল।

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৯:০২

হ্যাঙার কোন কাজে লাগে, তা সকলেই জানেন। তবে পোশাকের ভাঁজ খুলে ঝুলিয়ে রাখা ছাড়াও যে এই জিনিসের ব্যবহার হয়, তা হয়তো অনেকের জানা নেই। ছোট্ট সাধারণ জিনিসটিকে ক্ষেত্রবিশেষে নানা কাজে লাগানো যায়। তার জন্য জানতে হবে ছোটখাটো কৌশল।

১। স্নানঘরের টিস্যু পেপার বা কাগজের রোল রাখার জায়গা নেই? উপায় হল হ্যাঙার। যে জায়গায় টিস্যু রাখতে চান সেখানে একটি হুকের বন্দোবস্ত করে নিন। হ্যাঙারের সরলরৈখিক অংশটি মাঝামাঝি কেটে ফেলুন। সেখান দিয়ে ঢুকিয়ে দিন কাগজের রোল। তার পর স্নানঘরে ঝুলিয়ে রাখুন।

হ্যাঙার দিয়ে বানিয়ে নিন কাগজের রোল রাখার জায়গা।

হ্যাঙার দিয়ে বানিয়ে নিন কাগজের রোল রাখার জায়গা। ছবি:সংগৃহীত

২। হেঁশেলে হাত মোছার জন্য তোয়ালে বা কাপড়ের দরকার হয়। সেগুলি বার বার ব্যবহার করলে ভিজে যায়, গন্ধ হয়। হ্যাঙারের সাহায্যে সেখানে তোয়ালে বা কাপড় ঝুলিয়ে রাখুন। হাত মোছা সহজ হবে। ভিজে তোয়ালে সেখানে মেলে দিলে শুকিয়েও যাবে।

৩। বাগানের জন্যও হ্যাঙার লাগতে পারে কাজে। লতানে গাছ বসিয়েছেন। চাইছেন, গাছটি লম্বা হয়ে বেড়ে উঠুক। হ্যাঙার দিয়েই কাজ হবে। পাতলা তারের হ্যাঙার নিন, যেগুলি সহজে বেঁকিয়ে নেওয়া যায়।

হ্যাঙারের  তার বেঁকিয়ে গাছ সোজা রাখার কৌশল কিন্তু কাজের।

হ্যাঙারের তার বেঁকিয়ে গাছ সোজা রাখার কৌশল কিন্তু কাজের। ছবি:সংগৃহীত।

হ্যাঙারটি ছুরি দিয়ে কেটে তারটি দিয়ে ঢেউয়ের মতো বা তরঙ্গের মতো আকৃতি তৈরি করুন। সেটি লতানে গাছের গোড়ায় বসিয়ে দিন। যেহেতু সেটি ঢেউ খেলানো, লতানো গাছটিকে খুব সহজে তার ভিতর দিয়ে পাক খাইয়ে দেওয়া যাবে। তারটি অদৃশ্য হবে, ফুল বা বাহারি গাছটিই চোখে পড়বে।

৪। টব ঝোলাতে চান?

হ্যাঙার বেঁকিয়ে টব ঝোলানোর বন্দোবস্ত করে নিন।

হ্যাঙার বেঁকিয়ে টব ঝোলানোর বন্দোবস্ত করে নিন।

মুশকিল আসান তারের হ্যাঙার। সেটিকে মাঝখান থেকে আড়াআড়ি দুই ভাঁজ করে নিন, তার পরে সেটি উল্লম্ব ভাবে আবার ভাঁজ করুন। তা হলেই খোপের মতো আকৃতি তৈরি হবে। সেখানে প্লাস্টিকের টব সহজেই আঁটবে। হ্যাঙারের হুক ব্যবহার করে সেটি গ্রিলে আটকে দিন বা রেলিংয়ে ঝুলিয়ে দিন।

৫। হ্যাঙারে ঝুলিয়ে কাপড় শুকনোও যায়। দড়িতে অনেকগুলি হ্যাঙার ঝুলিয়ে দিন। প্রতিটি হ্যাঙারে আলাদা করে পোশাক মেলে দিতে পারবেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy