Advertisement
E-Paper

অল্প দিনেই ছত্রাক ধরে যায় পাউরুটিতে, গরমকালে কী ভাবে রাখলে এমন হবে না?

অনেকেরই পাউরুটি কিনে বাড়িতে রেখে দেন। বিশেষ করে গরমকালে ছত্রাক ধরে যাওয়ার আশঙ্কা থাকে তাতে। কী ভাবে সংরক্ষণ করবেন?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৯:৩৭
Image of Bread.

গরমকালে পাউরুটিতে ছত্রাক পড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। ছবি: সংগৃহীত।

বাঙালি বাড়িতে ছুটির দিনের সকালে লুচি, পরোটা হলেও সপ্তাহের বাকি দিনগুলি কিন্তু তাড়াহুড়োয় ভরসা রাখতে হয় পাউরুটির উপরে। সকালের জলখাবার হোক কিংবা অফিসের টিফিন— পাউরুটির চাহিদাই আলাদা। সময়ের অভাবে অনেকেই বাড়িতে পাউরুটির বড় প্যাকেট কিনে ফ্রিজে রেখে দেন। ফ্রিজে পাউরুটি ঢুকিয়ে রাখলে কত দিন ভাল থাকবে বা বাড়ির বাইরের তাপমাত্রায় রাখলেই বা কত দিন ধরে তা খাওয়া স্বাস্থ্যসম্মত, তা স্পষ্ট নয় অনেকের কাছে। বিশেষ করে গরম আর বর্ষাকালে পাউরুটিতে ছত্রাক পড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে।

পাউরুটি কেনার সময়ে প্যাকেটে তার মেয়াদ দেখে নেওয়া উচিত। প্যাকেটবন্দি পাউরুটির মেয়াদ এমনিতেই ৩-৪ দিনের বেশি থাকে না। দ্রুত মেয়াদকাল উত্তীর্ণ হয়ে যায় এমন পাউরুটি না কেনাই ভাল। বাড়িতেই পাউরুটি সংরক্ষণের কিছু নিয়ম মেনে চলতে হয়।

পুষ্টিবিদদের মতে, আটা বা ময়দা, ইস্ট ও জলই হল পাউরুটির মূল উপাদান। ইস্ট থাকার ফলে বেশি দিন একে তাজা রাখা যায় না। মেয়াদকাল যাই হোক না কেন প্যাকেট থেকে খুলে ঘরের তাপমাত্রায় দিন দুয়েক রাখলে তা আর না খাওয়াই উচিত।

১) পাউরুটি টাটকা রাখতে ব্যবহার করতে পারেন ব্রেডবক্স। এতে দীর্ঘ দিন না হলেও, কিছু দিন নিশ্চিত ভাবে ভাল থাকবে পাউরুটি।

২) অনেকেই পাউরুটি ফ্রিজে রাখেন। ফ্রিজে থাকা পাউরুটি আর্দ্রতার কারণে শক্ত হয়ে যায়। ফ্রিজে খোলা অবস্থায় পাউরুটি না রাখাই ভাল। এতে পাউরুটির খাদ্যগুণও নষ্ট হয়ে যায়। একান্তই ফ্রিজে রাখতে হলে প্যাকেটজাত অবস্থাতেই রাখুন। প্যাকেট থেকে বার করার পর আর ফ্রিজে না রাখাই ভাল।

৩) এখন গরমকাল। অতিরিক্ত ভ্যাপসা গরমে পাউরুটির গায়ে সবুজ বা ধূসর রঙের ছত্রাক জন্ম নেয়। যার পোশাকি নাম ‘রাইজোপাস স্টলোনিফার’। শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি উপাদান। সবচেয়ে ভাল হয় যদি পাউরুটি ব্রাউন পেপারে মুড়ে বায়ু নিরোধক কোনও বাক্সে ভরে রাখুন। পাউরুটি ভাল থাকবে।

bread summer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy