Advertisement
E-Paper

যতই গরম হোক, গাছে জল দেওয়ারও নির্দিষ্ট সময় আছে! কখন, কী ভাবে জল দেবেন?

গরমকালে গাছ বাঁচাতে জল দেওয়াই যথেষ্ট নয়, নিয়ম জানাও দরকার। জল বেশি হলেও মরে যেতে পারে গাছ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২১:০০
Right time to watering plants in hot summer days

গরমকালে কী ভাবে গাছে জল দেবেন? ছবি: সংগৃহীত।

গরম বাড়ছে। রোদের তাপে শুকিয়ে যাচ্ছে গাছও। এই সময়ে গাছ বাঁচাতে বেশি জল দিচ্ছেন? উদ্যানপালকেরা বলছেন, জল জরুরি, তবে গুরুত্বপূর্ণ হল জল দেওয়ার সময় এবং পন্থা।

১। গরমকালেও জল দেওয়ার আদর্শ সময় সকাল এবং বিকেল। প্রবল গরমে সকালে গাছে জল দেওয়ার সময় শুধু গোড়ায় না দিয়ে, গাছের পাতা-ডালপালাও ভিজিয়ে দিতে পারেন। তবে বিকেল বা সন্ধ্যায় জল দিতে হবে শুধুই গোড়ায়। সকালে গাছে জল দিলে, দিনভর রোদের তাপে পাতা-ডালের জল শুকিয়ে যাবে। কিন্তু সন্ধ্যায় দিলে তা শুকোবে না। ভেজা ভাব থেকেই গাছে ছত্রাকের আক্রমণ হতে পারে।

২। ভাল ভাবেই জল দিন গাছের গোড়ায়, তবে খেয়াল রাখুন কিছু ক্ষণের মধ্যেই সেই জল বেরিয়ে যাচ্ছে কি না। গাছের গোড়ায় জল জমলে পচে যেতে পারে শিকড়। টবের জল নিষ্কাশন ব্যবস্থা ভাল রাখতে মাঝেমধ্যে মাটি খুঁড়ে আলগা করে দেওয়া জরুরি।

৩। সব ধরনের গাছই জল পছন্দ করে না। সাকুলেন্ট জাতীয় গাছে বেশি জল দিলে ক্ষতি হতে পারে। জল দেওয়ার আগে টবের মাটি পরীক্ষা করে নিন। উপরের মাটি পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া দরকার।

৪। কিছু গাছ প্রবল তাপ সহ্য করতে পারে না। সেই গাছগুলি ছাউনির তলায় রাখলে ভাল। ছায়ায় থাকা গাছে জল দেওয়ার মাত্রাও কমাতে হবে।

Gardening Tips Watering plants
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy