Advertisement
E-Paper

আলু ভাজতে গিয়ে বার বার লেগে যায় কড়াইয়ে? সহজ টোটকা মানলে মসৃণ হবে রান্নার কাজ

রান্নার শুরুতে সব ঠিক থাকলেও খানিক পর থেকেই আলু কড়াইয়ের তলায় আটকে যেতে থাকে। দেখা যায়, ভাজা সমান ভাবে হচ্ছে না, আর শেষে স্বাদও নষ্ট হয়ে যাচ্ছে। মুচমুচে ভাজার বদলে আঠালো হয়ে যাচ্ছে। কোন কোন ভুল শুধরে নিলে রান্না ভাল হবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:২৩
আলু ভাজার সময়ে কী কী বিষয় মাথায় রাখবেন?

আলু ভাজার সময়ে কী কী বিষয় মাথায় রাখবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

অতি সহজ এক রান্না, তা-ও ছোটখাটো ভুলে ঝক্কি পোহাতেই হয়। আলু ভাজতে গিয়ে বার বার কড়াইয়ে লেগে যেতে থাকে। রান্নার শুরুতে সব ঠিক থাকলেও খানিক পর থেকেই আলু কড়াইয়ের তলায় আটকে যেতে থাকে। দেখা যায়, ভাজা সমান ভাবে হচ্ছে না, আর শেষে স্বাদও নষ্ট হয়ে যাচ্ছে। মুচমুচে ভাজার বদলে আঠালো হয়ে যাচ্ছে। ঘরে ঘরে এই সমস্যা দেখা যায়। ছোটখাটো কিছু ভুলে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সেগুলি শুধরে নিলেই এই রান্না অনেকাংশে সহজ হয়ে যেতে পারে।

আলু ভাজার সময়ে কী কী মাথায় রাখবেন?

আলু ভাজার সময়ে কী কী মাথায় রাখবেন? ছবি: সংগৃহীত

আলুভাজা রান্নার সময়ে কোন কোন ভুল শুধরে নিতে হবে?

১. কড়াই ঠিক মতো গরম না করা: অনেকেই তেল দেওয়ার আগে কড়াই যথেষ্ট গরম করেন না। ফলে আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই তা তলায় লেগে যায়। তাই আগে কড়াই ভাল করে গরম করে তার পর তেল দিন, তেল গরম হলে তবেই আলু দিন। এতে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে।

Advertisement

২. আলু ভাল ভাবে না শুকোনো: ভাজতে দেওয়ার আগে আলু থেকে অতিরিক্ত আর্দ্রতা দূর করতে হবে। আলু ভাল করে ধুয়ে নিয়ে নরম কাপড় দিয়ে মুড়িয়ে শুকিয়ে নিন। তার পর কড়াইয়ে আলু ছাড়ুন। আলু কেটে ধোয়ার পর অনেকে সরাসরি কড়াইয়ে দিয়ে দেন। এই জলই সমস্যার মূলে। জল থাকলে তেলের তাপমাত্রা কমে যায় এবং আলু কড়াইয়ে আটকে যায়। তাই আলু কেটে ধোয়ার পর ভাল করে জল ঝরিয়ে বা কাপড়ে মুছে শুকনো করে নেওয়া জরুরি।

৩. তেল ঠিক ভাবে গরম না করা: তেল ঠিক মতো গরম না হলে আলুর টুকরোগুলি বেশি তেল শুষে নেবে, আর কড়াইয়ে আটকে যাবে। তাই তেল মোটামুটি গরম হয়ে যাওয়ার পর আলু ছাড়তে হবে কড়াইয়ে।

৪. সঠিক বাসন ব্যবহার না করা: খুব পাতলা বা নিম্নমানের কড়াই হলে তাপ সমান ভাবে ছড়ায় না, ফলে কিছু জায়গা বেশি আর কিছু জায়গা কম গরম হয়। এই অসম তাপের কারণেও আলু লেগে যেতে পারে। ভারী তলার কড়াই ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই কমে।

৫. ঢাকা দিয়ে রান্না করা: আলু কড়াইয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দিলে সেটি ভেঙে যায় এবং তলায় লেগে যায়। বরং খানিক ক্ষণ ভাজতে দিন, তা হলে বাইরের অংশটা হালকা মুচমুচে হওয়ার সুযোগ পায়। তার পর না হয় উল্টে পাল্টে দিতে পারেন আলুগুলি। তা ছাড়া ঢাকা দিয়ে রান্না করে বাষ্প ভিতরে আটকে গিয়ে আর্দ্রতা বাড়িয়ে দিতে পারে। এর ফলে আলুভাজাগুলি নেতিয়ে যেতে পারে এবং তলায় লেগে যেতে পারে।

Potato Fry Kitchen Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy