Advertisement
E-Paper

গরম বাড়তেই পিঁপড়ের উপদ্রব! ঘরোয়া ৫টি টোটকার প্রয়োগ করে দেখুন, নিশ্চিহ্ন হবে নিমেষে

ঘরোয়া কিছু উপাদান দিয়েই পিঁপড়ে দূর করার সহজ উপায় খুঁজে নেন অনেকে। রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এমন কয়েকটি স্প্রে, যা পিঁপড়ে দূর করতে বেশ কার্যকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২০:৪৬
পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া উপায়।

পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া উপায়। ছবি: সংগৃহীত।

ভ্যাপসা গরমের দাপট শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। রান্নাঘরে বা ঘরের কোণে পিঁপড়ের উপদ্রব শুরু হল বলে। অনেকেই এ সময়ে বাজারজাত কীটনাশক কিনে ব্যবহার করেন। কিন্তু সেগুলিতে রাসায়নিক থাকে, তাই ঘরের বা হেঁশেলের পরিবেশের জন্য তা বড়ই ক্ষতিকারক। তবে ঘরোয়া কিছু উপাদান দিয়েই পিঁপড়ে দূর করার সহজ উপায় খুঁজে নেন অনেকে। রান্নাঘরের সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায় এমন কয়েকটি স্প্রে, যা পিঁপড়ে দূর করতে বেশ কার্যকর। পিঁপড়েরা মূলত রাসায়নিক গন্ধ, অর্থাৎ ফেরোমোনের মাধ্যমে যোগাযোগ করে। সে কারণেই শৃঙ্খলাবদ্ধ হয়ে চলাফেরা করে তারা। ঘরোয়া টোটকাগুলির প্রয়োগে এই শৃঙ্খল ভেঙে দেওয়া যায়।

ঘরোয়া উপকরণে বানানো পিঁপড়ে তাড়ানোর স্প্রে

১. ভিনিগার: সমান পরিমাণ ভিনিগার ও জল মিশিয়ে একটি স্প্রে-বোতলে ভরে নিন। পিঁপড়ে যে দিকে যাতায়াত করে বা যে জায়গা দিয়ে ঘরে ঢোকে, সেখানে স্প্রে করুন। পিঁপড়েদের সারিভঙ্গ করে দিতে পারে ভিনিগার।

২. সাবানজল: বাসন মাজার তরল সাবান জলে গুলে নিন। তার পর সেটি একটি স্প্রে বোতলে ভরে নিন। পিঁপড়ের উপর বা তাদের চলার পথে স্প্রে করুন। সাবানের দ্রবণ পিঁপড়ের পথ নিশ্চিহ্ন করে দিতে পারে।

৩. বেকিং সোডা ও বোরিক অ্যাসিড: দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বা মিশ্রণ তৈরি করা যায়। এটি পিঁপড়ের জন্য বিষের মতো কাজ করে। পিঁপড়ে এই মিশ্রণের সংস্পর্শে এলে ধীরে ধীরে তাদের সংখ্যা কমে যেতে পারে।

৪. গোলমরিচগুঁড়ো: জলের সঙ্গে গোলমরিচগুঁড়ো মিশিয়ে স্প্রে বানানো যায়। এর তীব্র ঝাঁঝালো গন্ধ পিঁপড়েরা সহ্য করতে পারে না। রান্নাঘরের কোণ, জানলার ধারে বা দরজার কাছে এটি স্প্রে করলে পিঁপড়েরা কাছে ঘেঁষবে না।

৫. লেবুর রস: লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে পিঁপড়েদের সারি ভেঙে যেতে পারে। অনেকে লেবুর খোসাও ব্যবহার করেন। অম্লের তীব্র ঝাঁঝালো গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না।

Ants Home Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy