Advertisement
E-Paper

ফ্রিজ রাখা ডার্ক চকোলেট থেকে অন্য খাবারের গন্ধ? কী ভাবে রাখলে স্বাদের হেরফের হবে না

অনেকেই আছেন যাঁরা ফ্রিজে ডার্ক চকোলেট জমিয়ে রাখেন। তবে চকোলেট কী ভাবে রাখলে দিনের পর দিন ভাল থাকবে তা জানা আছে কি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২১:০৪
ডার্ক চকোলেটে কী ভাবে ভাল রাখবেন?

ডার্ক চকোলেটে কী ভাবে ভাল রাখবেন? ছবি: সংগৃহীত।

রোজ চকোলেট খেলেও ওজন বাড়বে না, যদি সেটা হয় ডার্ক চকোলেট! ডার্ক চকোলেটের অনেক গুণ। এতে উপস্থিত উদ্ভিজ্জ ফ্ল্যাভনয়েড আর অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্য বিশেষ কার্যকর। ডার্ক চকোলেট হৃদ্‌যন্ত্র ভাল রাখে, শরীরের রোগ প্রতিরোধ শক্তিও বৃদ্ধি করে। আবার মন ভাল রাখতেও এর জুড়ি মেলা ভার। তবে দেখে নিতে হবে, সেই চকোলেটে যেন ৭০ থেকে ৮৫ শতাংশ কোকো উপাদানটি থাকে।

অনেকেই আছেন যাঁরা ফ্রিজে ডার্ক চকোলেট জমিয়ে রাখেন। তবে চকোলেট কী ভাবে রাখলে দীর্ঘ দিন ভাল থাকবে তা জানা আছে কি? সঠিক পদ্ধতি মেনে না রাখলে চকোলেটের স্বাদ কিন্তু বিগড়ে যেতে পারে। চকোলেটে কোকো বাটার থাকে। তাপমাত্রার হেরফের হলে বা ভুল ভাবে সংরক্ষণ করলে কোকোর ফ্যাট অংশ উপরের স্তরে উঠে এসে একটি সাদাটে আস্তরণ তৈরি করে, যাকে ‘ফ্যাট ব্লুম’ বলা হয়। এটি খাওয়ার জন্য নিরাপদ হলেও, সঠিক ভাবে সংরক্ষিত চকোলেটের তুলনায় ‘ব্লুম’ হওয়া চকোলেটের স্বাদ অনেকটাই বদলে যায়। খেতে ভাল লাগে না তেমন। তাই বাড়িতে পড়ে থাকা চকোলেট বারগুলো কী ভাবে সংরক্ষণ করবেন, রইল হদিস।

চকোলেট ঠান্ডা ও শুষ্ক স্থানেই সংরক্ষণ করা ভাল। ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চকোলেট সবচেয়ে ভাল থাকে। সরাসরি সূর্যালোক থেকে দূরে কোনও প্যান্ট্রি, আলমারি বা ড্রয়ারে রাখাটা সাধারণত তাপের সংস্পর্শে থাকা রান্নাঘরের কাউন্টারের চেয়ে ভাল। তাপমাত্রার ঘন ঘন পরিবর্তন চকোলেটের গঠন বা টেক্সচার নষ্ট করে দিতে পারে।

শীতকালে চকোলেট ফ্রিজে রাখার প্রয়োজন পড়ে না। তবে গরমে ফ্রিজে না রেখে উপায় নেই। তবে ফ্রিজে রাখলে এতে আর্দ্রতা প্রবেশ করতে পারে, যার ফলে ‘সুগার ব্লুম’ দেখা দিতে পারে। এটি এক ধরনোর দানাদার সাদা আস্তরণ যা চকোলেট বা ক্যান্ডির উপরিভাগে ঘনীভূত বাষ্পের কারণে তৈরি হয়। এ ছাড়া, চকোলেট তার আশেপাশে রাখা অন্যান্য খাবারের গন্ধও শুষে নিতে পারে। তাই ফ্রিজে চকোলেট রাখলে কিছু নিয়ম মানতেই হবে।

১) চকোলেটটিকে তার মূল মোড়ক বা ফয়েলে শক্ত করে মুড়িয়ে রাখতে হবে।

২) একটি বায়ুরোধী পাত্রের ভিতরে রাখতে হবে।

৩) তীব্র গন্ধ আছে এমন কোনও খাবারের পাশে চকোলেট রাখা যাবে না।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy