Advertisement
E-Paper

বিশ্বকাপে ব্যর্থতার জের, ছাঁটাই হওয়ার পথে এশিয়ার একটি দেশের কোচ, দায়িত্ব নিতে পারেন রোনাল্ডোর দলের প্রাক্তন কোচ

বিশ্বকাপে তিনটি ম্যাচ থেকে মাত্র দু’পয়েন্ট পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে সৌদি আরব। কোচকে ছাঁটাই করার পথে সৌদি আরবের ফুটবল সংস্থা। গ্রিক কোচ জর্জিয়োস ডোনিসের বিদায় কার্যত পাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২২:১১
football

সৌদি আরবের কোচ জর্জিয়ো ডোনিস। ছবি: রয়টার্স।

এ বারের বিশ্বকাপে একেবারেই নজর কাড়তে পারেনি এশিয়ার দেশ সৌদি আরব। তিনটি ম্যাচ থেকে মাত্র দু’পয়েন্ট পেয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে তারা। ফুটবল দল ঢেলে সাজানোর লক্ষ্যে কোচকে ছাঁটাই করার পথে সৌদি আরবের ফুটবল সংস্থা। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও গ্রিক কোচ জর্জিয়োস ডোনিসের বিদায় কার্যত পাকা।

উরুগুয়ে এবং কাবো ভার্দের সঙ্গে ড্র করেছে সৌদি আরব। স্পেনের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। ফলে নকআউটে ওঠার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে। বিদায়ের পর দলের পারফরম্যান্স, কোচের কৌশল এবং দল নির্বাচন— সবই আতশকাচের তলায়।

সৌদি আরবের এক সংবাদপত্রের দাবি, ফেডারেশনের কর্তারা ডোনিসকে সরানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোয় ভাল খেলার লক্ষ্যে তারা দলকে নতুন ভাবে গড়তে চান। তাই নতুন কোচও দরকার বলে তাঁরা মনে করেন। আগামী কয়েক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ডোনিসের জায়গায় পর্তুগিজ কোচ জর্জ জেসাস আসতে পারেন বলে শোনা গিয়েছে। সৌদি ফুটবল সম্পর্কে ভাল ধারণা রয়েছে তাঁর। ফেডারেশনের কর্তারাও জর্জের অভিজ্ঞতাকে প্রাধান্য দিচ্ছেন। আর এক পর্তুগিজ কোচও দৌড়ে রয়েছেন। তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আসেনি।

রোনাল্ডোর দল আল নাসেরের কোচ ছিলেন তিনি। গত মরসুমে আল নাসেরকে সৌদি প্রো লিগ জিতিয়েছেন তিনি। রোনাল্ডো প্রথম বার সৌদির ক্লাবটির হয়ে বড় কোনও ট্রফি জিতেছেন। তার পরেই চাকরি ছাড়েন। পর্তুগাল, ব্রাজ়িল এবং সৌদি আরবের বিভিন্ন ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১ মিনিট আগে
Saudi Arabia Cristiano Ronaldo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy