দল চারটি গোল খেয়েছে। চারটিই হয়েছে তাঁর ভুলে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। হারের পর দেশবাসী এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন ৪০ বছরের গোলকিপার ফের্নান্দো মুসলেরা। নিজের ঘাড়ে দায় নিয়েছেন কোচ মার্সেলো বিয়েলসাও।
স্পেনের কাছে শুক্রবার রাতে ০-১ গোলে হেরেছে উরুগুয়ে। দু’পয়েন্ট নিয়ে তারা সকলের নীচে রয়েছে। স্পেনের গোলটি হয়েছে মুসলেরার ভুলেই। এর আগে কাবো ভার্দে ম্যাচেও তিনি দু’টি ভুল করেছিলেন, যে ম্যাচটি জিতলে অনায়াসে পরের রাউন্ডে ওঠার কথা উরুগুয়ের।
ম্যাচের পর মুসলেরা বলেন, “ম্যাচের পর সাজঘরে সকলে শান্ত হয়ে বসার পর ওদের বললাম, বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি আমার। সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত, খুব ভাল করে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও বিশ্বকাপে ভাল খেলতে পারিনি।” এ দিন বিরতির পর মুসলেরাকে তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, “আমি লুকোতে পছন্দ করি না। সামনে এসে সমালোচনা শুনতে চাই। এ ভাবেই উরুগুয়েবাসীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কখনও ভাবিনি ফুটবল আমাকে এতটা দুঃখ দেবে। বিশেষ করে নিজের প্রস্তুতির পর আত্মবিশ্বাসী ছিলাম।”
আরও পড়ুন:
২০২৪-এ মুসলেরা অবসর নিলেও এ বছর প্রত্যাবর্তন করেন। শোনা যায়, কোচ বিয়েলসার অনুরোধ শুনেছিলেন তিনি। সেই গোলকিপারের কারণেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। বিয়েলসা বলেছেন, “মুসলেরার পারফরম্যান্সকে উপেক্ষা করার কোনও জায়গা নেই। তবে এটাও ঠিক, অসাধারণ একটা মরসুম কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল ও। দারুণ চারিত্রিক দৃঢ়তা রয়েছে ওর মধ্যে।”
তিনি আরও বলেন, “সংবাদমাধ্যম এবং উরুগুয়ের ফুটবল সংস্থার সব দোষ আমার ঘাড়েই চাপাতে চাইছে। আমিই এই ব্যর্থতার দায় নিচ্ছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:৫২
বিশেষ একজনকে শ্রদ্ধা জানাতে চেয়েছিল ফ্রান্স, এমবাপেদের আর্জি খারিজ ফিফার, পরতে দেওয়া হল না কালো বাহুবন্ধনী -
১০:৫২
নিউ জ়িল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে বেলজিয়াম, দ্বিতীয় রাউন্ডে সালাহর মিশরও, মিলিমিটারে আটকে ইরানের স্বপ্ন -
০৯:০৩
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে স্পেন, হেরে বিদায় উরুগুয়ের, অব্যাহত কাবো ভার্দের চমক, নকআউটে ভোজ়িনহারাও -
০২:৩৮
দেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে এমবাপের ফ্রান্স, ইরাককে উড়িয়ে নকআউটের আশায় থাকল সেনেগালও -
বিশ্বকাপে গোলের বন্যা! গ্রুপ পর্বেই ২০২২-কে টপকে গেল ২০২৬, মেসি-এমবাপেদের পায়ে নতুন রেকর্ড