উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের নকআউটে পৌঁছে গেল স্পেন। গ্রুপে শেষ ম্যাচ হেরে ছিটকে গেল দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। সৌদি আরবের সঙ্গে ড্র করে গ্রুপ ‘এইচ’ রানার্স হিসাবে পরের রাউন্ডে চলে গেল কাবো ভার্দেও। গ্রুপে তৃতীয় হলেও উরুগুয়ের পক্ষে পরের রাউন্ডে যাওয়া অসম্ভব।
বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনকে প্রথম ম্যাচেই আটকে দিয়েছিল কাবো ভার্দে। সেই ধাক্কা সামলে পর পর দু’ম্যাচ জিতল লুই দে লা ফুয়েন্তের দল। গ্রুপের শেষ দুই ম্যাচের আগে চার দলের সামনেই সম্ভাবনা ছিল। সুবিধাজনক জায়গায় ছিলেন লামিনে ইয়ামালেরা। উরুগুয়ের সঙ্গে ড্র করলেও তাঁরা রাউন্ড অফ ৩২-এ চলে যেতেন। তবে ড্রয়ের কথা ভেবে খেলতে নামেননি ইউরোপ চ্যাম্পিয়নেরা। লামিনেকেও শুরু থেকে খেলিয়েছে স্পেন। উরুগুয়েকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দল সাজান স্পেন কোচ। ৪২ মিনিটে উরুগুয়ের গোলরক্ষকের ভুলে এগিয়ে যায় স্পেন। আলেক্স বায়েনার গোলমুখী দুর্বল শট ধরতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসরেলা। বল তাঁর হাত ফস্কে গড়িয়ে গড়িয়ে জালে জড়িয়ে যায়। স্পেন নিজেদের সেরা খেলা খেলতে না পারলেও দাপট তাদেরই বেশি ছিল।
দ্বিতীয় রাউন্ডে যেতে উরুগুয়েকে জিততেই হত। তা-ও দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হয়ে যায় লাতিন আমেরিকার দেশটি। কোচ মার্সেলো বিয়েলসা গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ফেডরিকো ভালভের্দেকে তুলে নিয়ে নামান এক ডিফেন্ডারকে। তার মধ্যেই ফেরান তোরেস গোলের সহজ সুযোগ নষ্ট করেন। ম্যাচের শেষ দিকে গোল শোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি উরুগুয়ে। শেষ বেলায় মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন আগস্টিন কাবানি। ম্যাচ হেরে বিদায় নিল উরুগুয়ে। পয়েন্টের হিসাবে তাদের পক্ষে তৃতীয় স্থানে শেষ করা প্রথম আট দলের মধ্যে থাকার সম্ভাবনা নেই। গত বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।
আরও পড়ুন:
নকআউটে কাবো ভার্দে
প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা কাবো ভার্দে গ্রুপ পর্বে অপরাজিত থেকে দ্বিতীয় রাউন্ডে চলে গেল। ম্যাচের আগে গোলরক্ষক ভোজ়িনহা বলেছিলেন, তাঁদের স্বপ্ন নকআউট পর্ব খেলা। কাবো ভার্দের দেড় লাখ বাসিন্দার সেই স্বপ্ন বাস্তবায়িত হল। সৌদি আরবের বিরুদ্ধেও ঢাল হয়ে ওঠেন ভোজ়িনহা। অন্তত তিন বার দলের পতন রুখেছেন ৪০ বছরের গোলরক্ষক। উরুগুয়ে হেরে যাওয়ায় এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করায় দ্বিতীয় রাউন্ডে চলে গেল বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশ। পরের ম্যাচে কেপ ভার্দের প্রতিপক্ষ লিয়োনেল মেসির আর্জেন্টিনা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০২:৩৮
দেম্বেলের হ্যাটট্রিক, নরওয়েকে ৪-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ শীর্ষে এমবাপের ফ্রান্স, ইরাককে উড়িয়ে নকআউটের আশায় থাকল সেনেগালও -
১৬:৩৪
বিশ্বকাপে গোলের বন্যা! গ্রুপ পর্বেই ২০২২-কে টপকে গেল ২০২৬, মেসি-এমবাপেদের পায়ে নতুন রেকর্ড -
১১:২৭
ইকুয়েডরের কাছে হেরে দলের একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ, আর্জেন্টিনার লজ্জার নজির ছুঁল জার্মানি -
১০:৩৫
নকআউটে ব্রাজ়িলের সামনে কঠিন প্রতিপক্ষ! ১৪ দল জায়গা করে নিল পরের রাউন্ডে, কার বিরুদ্ধে কার ম্যাচ, দেখে নিন -
লেকটাউনের পর আর্জেন্টিনা! আবার বিতর্কে মেসির মূর্তি, এ বার লিয়োর ৮৫ ফুটের অবয়ব ঘিরে সমালোচনা দেশেই