Advertisement
E-Paper

ধোয়ার পরেও মিক্সি থেকে পেঁয়াজ-রসুনের গন্ধ যাচ্ছে না? মুশকিল আসান হতে পারে পাউরুটি দিয়ে

মিক্সি ধোয়ার পর পুরোপুরি শুকনো না করেই তা ঢাকনা লাগিয়ে আলমারিতে তুলে রাখেন অনেকে। আর সেই কারণেই গন্ধ আরও বেড়ে যায়। সেই গন্ধ দূর করতে পুরনো পাউরুটি ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২০:৪৮
কী ভাবে দূর হবে মিক্সির দুর্গন্ধ?

কী ভাবে দূর হবে মিক্সির দুর্গন্ধ? ছবি: সংগৃহীত।

সকালে টাটকা পাউরুটি কিনে আনলেন। বেলা গড়াতেই তা ঢুকিয়ে দিলেন ফ্রিজে। তার পরেও কি পাউরুটি নরম ও তাজা থাকে? ফ্রিজে রেখে দেওয়া পাউরুটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তার স্বাদেও বদল আসে। আবার দীর্ঘ সময়ে বাইরে রেখে দিলে পাউরুটিতে ছত্রাক জন্মাতে পারে। বর্ষাকালে পাউরুটি সময়ের আগেই নষ্ট হয়ে যায়। তখন সেগুলিকে ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। ফেলে না দিয়ে সেই পাউরুটি গুঁড়ো করে হেঁশেলের অন্য কাজে লাগাতে পারেন।

চটজলদি মশলা হোক কিংবা খুদের জন্য মিল্কশেক— বাড়িতে মিক্সি থাকলে অনেক সময়সাপেক্ষ কাজও চটজলদি হয়ে যায়। কিন্তু সমস্যা হল, সাবান দিয়ে মেজে ফেলার পরেও অনেক সময় তা থেকে মশলার গন্ধ যেতে চায় না। মিক্সি ধোয়ার পর পুরোপুরি শুকনো না করেই তা ঢাকনা লাগিয়ে আলমারিতে তুলে রাখেন অনেকে। আর সেই কারণেই গন্ধ আরও বেড়ে যায়। সেই গন্ধ দূর করতে পুরনো পাউরুটি ব্যবহার করতে পারেন।

মিক্সির দুর্গন্ধ দূর করতে পাউরুটি গুঁড়ো করে মিক্সিতে দিয়ে দিন। এ বার মিক্সি চালিয়ে মিনিট খানেক অপেক্ষা করুন। মিক্সির দুর্গন্ধ পাউরুটি টেনে নেবে। সেই পাউরুটি ফেলে দিয়ে আরও এক বার একই ভাবে মিক্সিতে পাউরুটি দিয়ে ঘুরিয়ে নিন। এই পদ্ধতি মানলে কোনও রকম ঝক্কি ছাড়াই দূর হবে মিক্সির দুর্গন্ধ।

Kitchen Tips Kitchen Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy