Advertisement
E-Paper

পেট ব্যথা? আলসার নয় তো? জেনে নিন ৫ লক্ষণ

আলসার। সমস্যাটার সঙ্গে সকলেই বেশ পরিচিত। অনেকেই আমরা এই সমস্যায় ভুগি। সাবধান। এই আলসার থেকে কিন্তু পরবর্তীকালে হতে পারে গুরুতর সমস্যা। তাই আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই। জেনে নিন আলসারের কিছু প্রাথমিক লক্ষণ।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৬ ১৭:০৪

আলসার। সমস্যাটার সঙ্গে সকলেই বেশ পরিচিত। অনেকেই আমরা এই সমস্যায় ভুগি। সাবধান। এই আলসার থেকে কিন্তু পরবর্তীকালে হতে পারে গুরুতর সমস্যা। তাই আলসার সম্পর্কে সচেতন হন শুরু থেকেই। জেনে নিন আলসারের কিছু প্রাথমিক লক্ষণ।

১।যদি পেটের উপরের ও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরা ব্যথা হয় তবে সাবধান থাকুন। এই ধরণের সমস্যা শুধু অ্যান্টাসিড খেলেই কমে।

২।অনেক আলসারের ক্ষেত্রে খাবার খেলে ব্যথা বাড়ে। গ্যাসট্রিক আলসারের ক্ষেত্রে খাবার খাওয়ার দু’তিন ঘণ্টা পর পেটে ব্যথা বাড়ে।

৩।খাওয়ার সঙ্গে সঙ্গেই পেটে ব্যথা বাড়লেও আপনার আলসার হয়ে থাকতে পারে।

৪।মাঝে মাঝে ঢেকুর উঠলে, বুক জ্বালা করলেও আলসার নিয়ে সাবধান হন।

৫।সব সময় গা গোলানো, বমি বমি ভাবের সমস্যায় ভুগলে অবশ্যই আলসার হয়েছে কিনা পরীক্ষা করিয়ে নিন।

ulcer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy