Advertisement
E-Paper

Murder: ফেসবুকে বন্ধু হতে চায়নি! সেই রাগেই কি যুবকের হাতে খুন হল নাবালিকা

১৬ বছরের নাবালিকাকে হত্যা করেই থেমে থাকেননি যুবক, নাবালিকার মা-ও তার হাতে গভীর ভাবে আহত হন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ২০:৩০
বন্ধুত্বের দাবি প্রত্যাখান! প্রাণ হারাল নাবালিকা।

বন্ধুত্বের দাবি প্রত্যাখান! প্রাণ হারাল নাবালিকা।

ফেসবুকে ‘ফ্রেন্ড রিকুয়েস্ট’-এ সাড়া দেয়নি নাবালিকা। সেই রাগে তাকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে উত্তরপ্রদেশের মথুরা জেলার বোহার গ্রামে। ১৬ বছরের ওই কিশোরীর মৃত্যুর পর তার মা-ও ওই যুবকের হাতে গভীর ভাবে আহত হন বলে অভিযোগ।

অভিযুক্ত যুবক মুজফ্‌ফরনগরের বাসিন্দা। পুলিশ সূত্রের দাবি, কিশোরীর মৃত্যুর পর সেই যুবক নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে তাতে সফল হননি। আপাতত তিনি হাসপাতালে ভর্তি।

নাবালিকার বাবা তেজবীর সিংহ পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় যখন তেজবীর কর্মস্থলে ছিলেন, তখন রবি তাদের বাড়িতে যান বিয়ের আমন্ত্রণপত্র দিতে। অভিযোগ, নাবালিকা দরজা খুলে দেওয়ার পরেই আমন্ত্রণপত্রে লুকিয়ে রাখা একটি ছুরি বার করে মেয়েটিকে একাধিক বার আঘাত করে। এর পরেই তার মৃত্যু হয়। মেয়ের আর্তনাদ শুনে মা সুনিতা ঘরের বাইরে বেরিয়ে এলে তাঁকেও আঘাত করে ওই যুবক। সুনিতার অবস্থাও সঙ্কটজনক। তিনি এখন হাসপাতালে ভর্তি।

Murder police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy