Advertisement
E-Paper

অনন্ত-রাধিকার বিয়ের ফোটোশুট করেছিলেন জোসেফ রাধিক! প্রিওয়েডিং শুটের জন্য কত টাকা নিয়েছিলেন তিনি?

কেবল বলি তারকাদের বিয়ে নয়, ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ের নানা ছোট-বড় মুহূর্তও নিজের ক্যামেরাবন্দি করেছিলেন জোসেফ। কে তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫
অনন্ত-রাধিকার বিয়ের ফোটোশুটের দায়িত্বে ছিলেন জোসেফ রাধিক।

অনন্ত-রাধিকার বিয়ের ফোটোশুটের দায়িত্বে ছিলেন জোসেফ রাধিক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, নিক জোনাস-প্রিয়ঙ্কা চোপড়াএই তারকাদের বিয়ে নিয়ে যত আলোড়ন তৈরি হয়েছিল, ততটাই চর্চায় ছিল তাঁদের বিয়ের ছবি আর ভিডিয়ো। এই সব তারকার বিয়ের ফোটোগ্রাফির দায়িত্বে ছিলেন জোসেফ রাধিক। কেবল বলি তারকাদের বিয়ে নয়, ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর বিয়ের নানা ছোট-বড় মুহূর্তও নিজের ক্যামেরাবন্দি করেছিলেন জোসেফ।

অনন্তের বিয়ের আগে জামনগরের বিবাহ-পূর্ববর্তী অনুষ্ঠান হোক বা ক্রুজ পার্টি, প্রিওয়েডিং শুট হোক বা বিবাহ বাসর— পুরো কাজটাই সামলেছেন জোসেফ এবং তাঁর দল। অনেকের মনেই প্রশ্ন জাগে, অম্বানীদের বিয়ের ফোটোশুট করতে কত টাকা নিয়েছিলেন জোসেফ? বি-টাউন সূত্রে খবর, জোসেফ ১ দিনের ফোটো আর ভিডিয়ো তোলার জন্য প্রায় ১,২৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা নেন। তার উপর থাকে বাড়তি কর। এর উপর থাকা-খাওয়ার খরচ আলাদা ভাবে যোগ হয়। অনন্ত অম্বানীর বিয়ের আগে ক্রুজ পার্টি চলেছিল প্রায় ৪ দিন ধরে। তাই মোটামুটি আন্দাজ করলে জোসেফ শুধুমাত্র ক্রুজ় পার্টির ফোটোশুটের জন্য প্রায় ৬,০০,০০০ টাকা নিয়েছিলেন অম্বানীদের থেকে। তবে এই টাকাটা শুধুই তিনি নেন তাঁর কাজের জন্য। এর উপরে সংযোজিত হয়েছিল তাঁর নিজস্ব দলের পারিশ্রমিকও।

জোসেফ ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন এবং তার পর তিন বছর কর্পোরেটে জগতে কাজ করেন। কাজের সূত্রে গ্রামাঞ্চলে টুথপেস্ট বিক্রি করতে যেতেন জোসেফ, গ্রামে গ্রামে ঘুরেই ফোটোগ্রাফিতে আগ্রহী হয়ে পড়েন তিনি। ২০১০ সালে, জোসেফ তাঁর উচ্চ বেতনের চাকরি ছেড়ে দেন এবং ফোটোগ্রাফির প্রতি তার আগ্রহকে পেশায় পরিণত করার সিদ্ধান্ত নেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy