Advertisement
E-Paper

Met Gala 2022: জনসমক্ষে পোশাক খুলে চমক মডেলের, জ্যাকেটের বদলে শরীর ঢাকলেন কিসে? দেখুন ভিডিয়ো

‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’স কস্টিউম ইনস্টিটিউটের উদ্যোগে প্রতি বছর মেট গালা আয়োজিত হয়। বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিরা নানা রকম সাজে দেখা দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১২:২০
প্রতি বারই মেট গালার রেড কার্পেটে আলাদা কিছু চমক নিয়ে হাজির হন কারা।

প্রতি বারই মেট গালার রেড কার্পেটে আলাদা কিছু চমক নিয়ে হাজির হন কারা। ছবি: সংগৃহীত

মেট গালা মানেই নিছক ফ্যাশন নয়। অনেক বারই বিতর্ক, প্রতিবাদের মঞ্চ হয়ে উঠেছে মেট গালা। নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট’স কস্টিউম ইনস্টিটিউটের উদ্যোগে প্রতি বছর এই শো আয়োজিত হয়। এই সংস্থার জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিরা নিজেদের নানা সাজ তুলে ধরেন। চিরাচরিত কোনও পোশাকে নয়, বরং প্রথা ভেঙে কিছু করাটাই এখানে দস্তুর।

কিম কার্দাশিয়ান থেকে শুরু করে জেনিফার লোপেজ বিতর্কিত এবং বিচিত্র পোশাক পরে মেট গালার রেড কার্পেটে হেঁটে ইতিমধ্যেই সাড়া ফেলেছেন। তবে চমকের শেষ নয় এখানেই। সবাইকে ছাপিয়ে গিয়েছেন সুপারমডেল এবং গায়িকা কারা ডেলভিন।

পোশাকের বদলে শরীর ঢেকেছেন সোনালি রঙে।

পোশাকের বদলে শরীর ঢেকেছেন সোনালি রঙে। ছবি: সংগৃহীত

পরনে ফুলহাতা লাল ব্লেজার এবং ট্রাউজার, হাতে কায়দার কালো ও সোনালি রঙের সূক্ষ্ম কাজ করা লাঠি— রেড কার্পেট ধরে হেঁটে এলেন কারা ডেলভিন। চারিদিকে গুঞ্জন। ক্যামেরার ঝলকানি। হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে তিনি খুলে ফেললেন তাঁর উর্ধ্বাঙ্গের পোশাক। পোশাকের বদলে শরীর ঢেকেছেন সোনালি রঙে। স্তন বৃন্তও ঢাকা পড়েছে রঙের আস্তরণে। প্রতি বারই মেট গালার রেড কার্পেটে আলাদা কিছু চমক নিয়ে হাজির হন কারা। এ বারও সেই ধারা বজায় রাখলেন তিনি।

Advertisement
Beauty Met gala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy