Advertisement
E-Paper

প্রিয়ঙ্কার সাজকথা: প্রজাপতি-বেশে বিশ্বের দরবারে আবেদনের ছটা

গোটা বিশ্বের নজর কাড়ল প্রিয়ঙ্কার সাজ। আবেদন এবং আভিজাত্য, একসঙ্গে সবটা রক্ষা করল তাঁর ফ্যাশন ভাবনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১৫:৪০
প্রিয়ঙ্কা আর নিক।

প্রিয়ঙ্কা আর নিক। ছবি: ইনস্টাগ্রাম

প্রজাপতির বেশ। প্রিয়ঙ্কা চোপড়া। ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস (বাফতা) তাতেই আরও ঝলমলে।

ফ্যাশন দুনিয়ায় এই তারকার নাম সব সময়েই থাকে উপরের দিকে। এক-এক মরসুমে মানানসই পোশাকের ডিজাইন শুধু নয়, তার রং বাছাইয়ের ক্ষেত্রেও চোখে পড়বে আলাদা যত্ন। তবে এ বার বিষয়টা আলাদা। চলচ্চিত্র জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুস্কারের মধ্যে একটি বাফতা। সেখানেই উপস্থাপক হিসেবে ছিলেন প্রিয়ঙ্কা। লাল কার্পেটে বিশেষ কাউকে দেখা যায়নি। অতিমারির আতঙ্কে সবটাই হয়েছে অনলাইন। রয়্যাল অ্যালবার্ট হলের লাল কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে শুধু অনুষ্ঠানের উপস্থাপকদের। আর সেখানেই গোটা বিশ্বের নজর কাড়ল প্রিয়ঙ্কার সাজ। আবেদন এবং আভিজাত্য, একসঙ্গে সবটা রক্ষা করল তাঁর ফ্যাশন ভাবনা।

কেমন সাজে দেখা গেল প্রিয়ঙ্কাকে?

গোলাপি জ্যাকেট। সামনেটা খোলা। সুতোর কাজ করা নানা রঙের ফুল। আর সেই জ্যাকেটের আড়াল থেকে উঁকি দিচ্ছে নীল রঙের হার। জ্যাকেটের ডিজাইন ফুটিয়ে তুলেছে পরনের ধবধবে সাদা প্যান্ট।

প্রিয়ঙ্কার বেশ ঔজ্জ্বল্য পেয়েছে স্বামী নিক জোনাসের উপস্থিতিতেও। কালো রঙের টাকসিডোতে এসেছিলেন তিনি। জুটির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না বলে নেটমাধ্যমে ছবি দেখে মন্তব্য করলেন অনেকেই।

অনুষ্ঠানের মাঝে পোশাক বদলান প্রিয়ঙ্কা। গোলাপি জ্যাকেট থেকে তখন তিনি কালো প্রজাপতি গাউনে। নিচু করে কাটা গলা। আর সামনে বসানো কাপড়ে তৈরি নানা রঙা প্রজাপতি নজর টানে সেই পোশাকের দিকে।

চুল থেকে নখ, সব দিকেই বিশেষ খেয়াল রেখেছেন প্রিয়ঙ্কা। নখের উপরে কালো আর গোলাপি রঙা কারুকাজ তা মনে করিয়ে দেয় বারবার।

priyanka chopra Nick Jonas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy