Advertisement
E-Paper

হোয়াটসঅ্যাপে ৫০ কোটি মানুষের তথ্য চুরি! বিপদে ভারতেরও লক্ষ লক্ষ গ্রাহক, দাবি রিপোর্টে

ভারত-সহ বিশ্বের চুরাশিটি দেশের প্রায় পঞ্চাশ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সংবাদ সংস্থা সাইবারনিউজের একটি রিপোর্টে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২২ ১৩:৪০
বিশ্বজুড়ে প্রায় দু’শো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

বিশ্বজুড়ে প্রায় দু’শো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। —ফাইল চিত্র

গোপনীয়তা ভঙ্গ হয়েছে হোয়াটসঅ্যাপে। বেহাত হয়ে গিয়েছে বহু মানুষের ব্যক্তিগত তথ্য। এমনই দাবি করা হল সংবাদসংস্থা সাইবারনিউজের একটি রিপোর্টে। ভারত-সহ বিশ্বের চুরাশিটি দেশের প্রায় পঞ্চাশ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। হ্যাকারদের একটি গোষ্ঠী অনলাইনে সেই তথ্য বিক্রি করছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, অনলাইনে প্রাপ্ত কিছু নমুনা নিয়ে তদন্ত করতে গিয়েই জানা গিয়েছে এই তথ্য। একটি ‘হ্যাকিং কমিউনিটি ফোরাম’-এ কিছু দিন আগে দাবি করা হয়, তাদের কাছে আটচল্লিশ কোটি সত্তর লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য রয়েছে। সেই তথ্য বিক্রি করা হচ্ছিল। সংবাদসংস্থার জানিয়েছে সেই তথ্য ঘেঁটে দেখে জানা গিয়েছে যে, হ্যাকারদের দাবি সত্যি হতে পারে। বিশ্ব জুড়ে প্রায় দু’শো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কাজেই হ্যাকারদের দাবি সত্যি হলে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রায় ২৫ শতাংশই ঝুঁকির মধ্যে পড়তে পারেন।

এ দেশ থেকে ষাট লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

এ দেশ থেকে ষাট লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। —ফাইল চিত্র

ফাঁস হওয়া ফোন নম্বরগুলি বিভিন্ন বাণিজ্যিক কাজে যেমন ব্যবহৃত হতে পারে, তেমনই সেই তথ্য কাজে লাগিয়ে ‘ফিশিং’-এর মতো প্রতারণামূলক কাজে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা। কোন কোন দেশের কত মানুষের তথ্য বেহাত হয়েছে তার তালিকাও প্রকাশ করা হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, সবচেয়ে বেশি তথ্য চুরি হয়েছে মিশরে। সেখানে প্রায় সাড়ে ৪ কোটি মানুষের তথ্য বেহাত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইতালি ও অমেরিকা। সেখানে যথাক্রমে সাড়ে ৩ কোটি ও ৩ কোটি কুড়ি লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। তালিকায় রয়েছে ভারতও। এ দেশ থেকে ষাট লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

WhatsApp Data Leak Cyber Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy