Advertisement
E-Paper

Sara Ali Khan: কেক তাঁর খুব প্রিয়! কোন কেক বেশি পছন্দ করেন সারা আলি খান

কেক খেতে ভালবাসেন সারা আলি খান। প্রিয় অভিনেত্রী কোন কোন স্বাদের কেক বেশি পছন্দ করেন জানেন?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১৭:৫০
সারা বরাবরই চকোলেটপ্রেমী।

সারা বরাবরই চকোলেটপ্রেমী। ছবি-সংগৃহীত

২৭-এ পা দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। দু’দিন আগেই পেরিয়েছে জন্মদিন। মুম্বইয়ে নয়, সারা এ বছরের জন্মদিন কাটালেন নিউ ইয়র্কে। বন্ধুদের সঙ্গে কেক কেটে উদ্‌যাপন করলেন এই বিশেষ দিন। সারার জন্মদিন। বিশেষ চমক তো থাকবেই। ছিল-ও। তবে কেকে। সইফ-কন্যার ইনস্টাগ্রাম বলছে জন্মদিনে তিনি দু’টো কেক কেটছেন। দু’টোই বন্ধুদের তরফের উপহার। একটা কেটেছেন রাত ১২টায়। অন্যটি জন্মদিনের সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে রেস্তরাঁয় নৈশভোজ সারতে গিয়ে। সারা বরাবরই চকোলেটপ্রেমী। ‘বার্থডে গার্ল’-এর পছন্দ অনুযায়ী প্রথম কেকটি তাই চকোলেটেরই ছিল। অন্যটি অবশ্য ভ্যানিলা কেক। তবে তাতেও রয়েছে চকোলেটের ছোঁয়া।

কেক তাঁর অন্যতম পছন্দের।

কেক তাঁর অন্যতম পছন্দের। ছবি-সংগৃহীত

সারা খেতে ভালবাসেন। যেখানেই বেড়াতে যান, সেখানকার খাবার চেখে দেখা তাঁর অন্যতম নেশা। বেড়াতে গিয়ে ডায়েট মানেন না একেবারেই। জন্মদিনের কেক থেকে শুরু করে পছন্দের খাবার— সবই খেয়েছেন কব্জি ডুবিয়ে। কেক তাঁর অন্যতম পছন্দের। নিউ ইয়র্কে গিয়ে তা-ই মন ভরে খাচ্ছেন বিভিন্ন স্বাদের কেক। কী কী রয়েছে অভিনেত্রী পছন্দের কেকের তালিকায়?

১) চকোলেট কেক

পছন্দ তালিকার শীর্ষে রয়েছে চকোলেট কেক। প্রতিটি কামড়ে চকোলেট জিভ ছুঁয়ে যাবে— এমনই তাঁর পছন্দ।

২) মার্বেল ভ্যানিলা কেক

ভ্যানিলার স্বাদ-ও বেশ পছন্দ করেন নায়িকা। ডায়েটে থাকলেও সামনে ভ্যানিলা মার্বেল কেকের টুকরো থাকলে একবার তিনি চেখে দেখবেন-ই।

৩) ওট্‌সের কেক

স্বাদ ও স্বাস্থ্যের একসঙ্গে যত্ন নিতে সারা মাঝেমাঝেই বেছে নেন ওট্‌সের তৈরি কেক।

৪) বানানা কেক

ফ্রুট কেক-ও বেশ পছন্দ করেন সারা। তবে বানানা কেকটা একটু বেশি এগিয়ে রাখেন তিনি।

Sara Ali Khan Cake Bollywood Actor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy