Advertisement
E-Paper

দাম্পত্যে মিষ্টত্ব বজায় থাকবে কী ভাবে, শুভশ্রীর ইঙ্গিতে আপ্লুত নেটাগরিকেরা

ভোটের কাজে ব্যস্ত যখন স্বামী রাজ চক্রবর্তী, তখন পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন শুভশ্রী।স্বামীর অনুপস্থিতি বোধ করছেন অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২১ ১৫:২৭
শুভশ্রী এবং রাজ চক্রবর্তী।

শুভশ্রী এবং রাজ চক্রবর্তী।

যুগল-যাপনের লক্ষ্য! কাপল্‌ গোলস্‌। এ নিয়ে কথা হয় অনেক। যুগল হিসেবে একে-অপরের সঙ্গে কী ভাবে আনন্দে থাকা যাবে? সমাজের সামনে নিজেদের উপস্থাপন করাই বা হবে কী ভাবে? দু’জনে একসঙ্গে কেমন সময় কাটাচ্ছে, তা দিয়ে মেপে দেখা হয় সে সব। দাম্পত্য জীবনের নানা ছোট ছোট মুহূর্ত তাতেই আরও রোমাঞ্চকর হয়ে উঠতে পারে বলে মত অনেকের। এ বার নেটমাধ্যমে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি নতুন করে সেই আলোচনায় রসদ জোগাল।
ভোটের কাজে ব্যস্ত যখন স্বামী রাজ চক্রবর্তী, তখন পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন শুভশ্রী।

কখনও তাঁর পাশে প্রচারে নামলেও নিজেদের মতো করে সময় কাটানো কার্যত অসস্বভ এই ক’টা দিন। স্বামীর অনুপস্থিতিতে যে অভাব বোধ করছেন, সে কথা ইনস্টাগ্রামে জানালেন নিজেদের একটি ছবির সঙ্গে। বাপ্পি লাহিড়ীর সেই বিখ্যাত সৃষ্টিকে মনে করে নিজেদের ছবির নীচে অভিনেত্রী লিখলেন, ‘ইয়ার বিনা চ্যান কহাঁ রে...’ গানটির প্রথম কয়েকটি লাইন। তার সঙ্গে রাজের উদ্দেশ্যে ইংরেজিতে লেখা ‘মিস ইউ’।
রাজ-জায়ার এই আহ্লাদি পোস্টে আপ্লুত নেটাগরিকেরা। দাম্পত্যে এ ভাবেই সঙ্গীর গুরুত্ব বুঝিয়ে দেওয়া জুরুরি বলে মত দিলেন অনেকে।

Subhasree Ganguly Raj Chakraborty Relationship Lifestyle Couple Goals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy