Advertisement
E-Paper

Perfume Tips: দাম দিয়ে সুগন্ধি কিনেও বেশি ক্ষণ গন্ধ থাকছে না? নিশ্চয়ই কিছু ভুল করছেন

অনেকেই ভুল পদ্ধতিতে সুগন্ধি লাগান। তাই তার গন্ধ খুব বেশি ক্ষণ থাকে না। কয়েকটা জিনিস মাথায় রাখলেই দীর্ঘস্থায়ী হবে আপনার সুগন্ধি

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৪৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

খুব শখ করে দোকান থেকে দামি একটি সুগন্ধি কিনে আনলেন। সেজেগু়জে সুগন্ধি লাগিয়ে হয়তো বিশেষ মানুষের সঙ্গে দেখা করে বেরোলেন। গন্তব্যে পৌঁছনোর আগেই গন্ধ গেল মিলিয়ে। তাতে মনটা খারাপ হয়ে যাওয়ারই কথা। নামী ব্র্যান্ডের সুগন্ধিরও এই হাল? তবে সুগন্ধির উপর দোষ চাপানোর আগে জেনে নিন, সেটি ব্যবহার করার সময়ে আপনার কোনও ভুল-ভ্রান্তি হচ্ছে কি না? কিছু অভ্যাসের জন্যেও সুগন্ধির রেশ তাড়াতাড়ি মিলিয়ে যেতে পারে।

দু’হাত ঘষবেন না

পাল্স পয়েন্টে সুগন্ধি লাগালে সেটা অনেকক্ষণ থাকে, কথাটা সত্যি। কিন্তু বেশির ভাগ মানুষই লাগানোর পর হাত দু’টো ঘষে নেন। এটা করলে কোনও উপকরাই হয় না। বরং অনেক তাড়াতাড়ি গন্ধ মিলিয়ে যায়। তার চেয়ে হাওয়ায় শুকোতে দিন।

বাথরুমে রাখবেন না

অনেকের অভ্যাস বাথরুমে বাকি প্রসাধনীর সঙ্গে সুগন্ধিও রাখা। কিন্তু বাথরুমের ভিতরে আর্দ্রতা সব সময় বেশি থাকে। সুগন্ধি রাখতে হয় একটু অন্ধকার কিন্তু শুকনো জায়গায়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাক্সে রাখুন

অনেকেই বাক্স থেকে খুলে তাঁদের প্রিয় সুগন্ধির শিশি ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রাখেন। কিন্তু সেটা ঠিক নয়। বিশেষ করে ঘরে যদি সূর্যের অতিরিক্ত আলো ঢোকে। এতে সুগন্ধির মান পড়ে যেতে পারে।

ঝাঁকাবেন না

অনেকে ব্যবহারের আগে সুগন্ধির শিশি ঝাঁকিয়ে নেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। সুগন্ধির সঙ্গে হাওয়া মিশে তার আসল গন্ধ গণ্ডগোল হয়ে যায়।

পেট্রোলিয়াম জেলি

যদি সুগন্ধি স্প্রে করার আগে সেই জায়গায় একটু পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন, তা হলে অনেক ক্ষণ গন্ধ গায়ে লেগে থাকবে।

perfume Fashion Perfume Hacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy