Advertisement
E-Paper

বাসি বিরিয়ানি হোক কিংবা শুকনো বিস্কুট, বর্ষায় খাবার টাটকা রাখবেন কোন উপায়ে?

বর্ষায় রান্না করা খাবার তো বটেই, শুকনো খাবারও দ্রুত নষ্ট হয়ে যায়। খাবার শুকনো হোক কিংবা টাটকা— বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৪ ১৯:৫৩
Tips to Prevent foods from spoiling during monsoon

বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন? —প্রতীকী ছবি।

বর্ষায় শুধু শরীর নয়, টাটকা খাবারও খারাপ হয়ে যায়। এমনিতে বর্ষার মরসুমে শুকনো খাবার মিইয়ে যায়। শক্ত খাবার নরম হয়ে যায়। বর্ষার বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। ফলে ঘরের মধ্যে একটা ভ্যাপসা ভাব তৈরি হয়। সেই কারণে রান্না করা খাবার তো বটেই, শুকনো খাবারও দ্রুত নষ্ট হয়ে যায়। খাবার শুকনো হোক কিংবা টাটকা— বর্ষায় খাবার ভাল রাখতে কোন দিকগুলিতে নজর দেবেন?

সঠিক সংরক্ষণ

বর্ষায় খাবারের ঠিকঠাক সংরক্ষণ অত্যন্ত জরুরি। সঠিক জায়গায়, সঠিক নিয়ম মেনে না রাখলে খাবার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া এই সময় যেহেতু ব্যাক্টেরিয়া, ভাইরাসের আনাগোনা বাড়ে, ফলে খাবার ঠিক করে রাখতেই হবে। বিশেষ করে ফল, সব্জি, দুগ্ধজাত খাবার নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেগুলি সংরক্ষণে সতর্ক থাকা জরুরি।

খাবার ঠান্ডা করে ফ্রিজে তোলা

গরম খাবার কখনও ফ্রিজে তুলে রাখবেন না। তাতে খাবারের স্বাদ, গুণমান দুই-ই নষ্ট হয়ে যায়। রান্না করার পর খাবার ঘরের তাপমাত্রায় রাখুন। ধীরে ধীরে ঠান্ডা হয়ে গেলে তার পর ফ্রিজে ঢোকান। তা হলে খাবার দু-তিন দিন পর্যন্ত ভাল রাখতে পারবেন।

Tips to Prevent foods from spoiling during monsoon

নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে ভুলবেন না। ছবি: সংগৃহীত।

ফ্রিজ পরিষ্কার করা

নিয়মিত ফ্রিজ পরিষ্কার করতে ভুলবেন না। খাবার ভাল রাখতে ফ্রিজ ভরসা। তাই ফ্রিজের যত্নআত্তি করতেই হবে। ফ্রিজের ভিতরটা প্রতি দিন পরিষ্কার করতে পারলে ভাল। এতে ফ্রিজের গায়ে থাকা ময়লা, জীবাণু খাবারের সংস্পর্শে যেতে পারবে না।

খাবারে মেয়াদ শেষের তারিখ খেয়াল রাখুন

দোকান থেকে কেনা শুকনো খাবারের ক্ষেত্রে এই বিষয়টিতে নজর দিতে হবে। খাবারের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ থাকে। সেটা দেখে নিন। মেয়াদ ফুরিয়ে যাওয়া খাবার বর্ষায় খেলে বেশি ভুগতে হতে পারে।

Monsoon Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy