Advertisement
E-Paper

Aadhaar: জন্মের পর হাসপাতালে আধার কার্ড! নয়া প্রকল্পের ভাবনা কেন্দ্রের

ইউআইডিএআই আধার কার্ডের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে। দেশবাসীর পক্ষে এই উদ্যোগ সুবিধার হবে, তাদের দাবি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৪:২৩
আধার কর্তৃপক্ষ নবজাতকদের জন্য সাময়িক আধার নম্বর জারি করার পরিকল্পনা করছে।

আধার কর্তৃপক্ষ নবজাতকদের জন্য সাময়িক আধার নম্বর জারি করার পরিকল্পনা করছে। ছবি: সংগৃহীত

এ বার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথ্যই লিঙ্ক করা হবে আধার কার্ডের সঙ্গে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) আধার কার্ডের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে। এই বিষয়ে কাজ করার জন্য ইউআইডিএআই দুটি পাইলট প্রোগ্রাম চালু করার প্রস্তুতি নিচ্ছে যা নাগরিকদের জন্ম থেকে মৃত্যুর তথ্য ১২ সংখ্যার আধার নম্বরের সঙ্গে যোগ করবে।

আধার কর্তৃপক্ষ নবজাতকদের জন্য সাময়িক আধার নম্বর জারি করার পরিকল্পনা করছে। ইউআইডিএআই-এর এক শীর্ষ কর্মকর্তার মতে,‘‘এক জন ব্যক্তির সমগ্র জীবনচক্রের তথ্য আধারের সঙ্গে যোগ করার পিছনে আসল উদ্দেশ্য হল, আধার কার্ডের অপব্যবহার রোধ করা। এই উদ্যোগ দেশবাসীর পক্ষে সুবিধার হবে। কেন্দ্রীয় সরকারের বিশ্বাস যে, জন্ম-মৃত্যুর তথ্য একত্রিত করা হলে কল্যাণমূলক প্রকল্পগুলির অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং কোনও পরিবার সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হবে না।’’

বর্তমানে পাঁচ বছর বয়সি শিশুরাই আধার কার্ডের জন্য আবেদন করতে পারে। এখন খুব সহজেই আধার কার্ড আপডেট করার প্রক্রিয়াও চালু হয়েছে। অনলাইন ও অফলাইন— দু’ভাবেই আপনি আপনার আধার কার্ডের বিভিন্ন তথ্য বদল করতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Aadhar Linking Aadhar Cards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy