Advertisement
E-Paper

স্তনের উপর খেলে বেড়াচ্ছে শিফনের ঝালর, পুরনো শাড়ি দিয়ে অভিনব পোশাক বানালেন উরফি

খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। তাই বলে পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষার উৎসাহ বিন্দু মাত্র কমেনি। বরং দিনে দিনে তা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ১৭:১৬
Uorfi Javed made her new outfit

প্রতি সপ্তাহে নিত্যনতুন পোশাকে, ডিজাইনে চমকে দেন সকলকে। ছবি- সংগৃহীত

কখনও তিনি দেখা দেন প্লাস্টিকে মোড়ানো পোশাকে। কখনও আবার লজ্জা ঢাকেন ফোনের সিম কার্ড দিয়ে। এমন ভাবেই উরফি জাভেদকে দেখতে অভ্যস্ত দর্শক। তাঁকে নিয়ে চর্চারও শেষ নেই। পোশাকের কারণে বার বার বিতর্কে জড়িয়েছেন উরফি। খুন, ধর্ষণের হুমকিও পেয়েছেন। তাই বলে পোশাক নিয়ে পরীক্ষানিরীক্ষার উৎসাহ বিন্দুমাত্র কমেনি। বরং দিনে দিনে তা শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। প্রতি সপ্তাহে নিত্যনতুন পোশাকে, ডিজাইনে চমকে দেন সকলকে। এ বার উরফির নয়া লুক এল সমাজমাধ্যমে।

খোলা পিঠ, কোমরে কটিবস্ত্র, বুকের উপর খেলে বেড়াচ্ছে শিফন শাড়ির ঝালর। এমন পোশাক উরফি বানিয়েছেন তাঁরই পুরনো একটি শাড়ি দিয়ে। অব্যবহার্য নানা রকম জিনিস দিয়ে পোশাক বানানো উরফির নেশা। সেখানে শাড়ি তো তাঁর হাতের পাঁচ। আর তাতেই আরও মোহময়ী হয়ে উঠেছেন এই শৌখিনী। পুরনো শাড়ি ফেলে না দিয়ে এমন একটি কাজে যে তিনি তা ব্যবহার করবেন এ আর নতুন কথা কী? অনেকেই এমন কাজে পুরনো শাড়ি ব্যবহার করে থাকেন। তবে এখানে আলোচ্য বিষয় হল পোশাকের নকশা এবং তাঁর সাজ। সেই ছবি এবং ভিডিয়ো অনুরাগীদের উদ্দেশে সম্প্রতি পোস্ট করেছেন তিনি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, হালকা গোলাপির মাঝে রানি রঙের অশ্বত্থ পাতার প্রিন্ট করা পোশাক পরে রয়েছেন উরফি। চুল টেনে বাঁধা, মাথার পিছন দিকে চুলের সঙ্গে আটকে রেখেছেন ছোট একটি স্লিং ব্যাগ। সেখান থেকে লিপস্টিক বার করে লাগিয়েও নিচ্ছেন ঠোঁটে। এমন পোশাক দেখে যথারীতি মন্তব্যকারীরা নিজেদের মতামত ব্যক্ত করবেন। তাঁর পোশাক পরিকল্পনার ভূয়সী প্রশংসা করে তাঁদেরই মধ্যে একজন লিখেছেন, “আপনার শিল্পীসত্তা দেখে সত্যিই অবাক হতে হয়।”

Uorfi Javed Urfi Javed New Dress new look
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy