Advertisement
E-Paper

Soha Ali Khan: ইদ উপলক্ষে কী রান্না করলেন সোহা আলি খান

ইদ উদ্‌যাপনের ছবি ভাগ করে নিলেন সোহা আলি খান। সোহার সঙ্গে ইদের সাজে দেখা গেল স্বামী কুণাল খেমু এবং কন্যা ইনায়াকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ১৯:৪৩
সোহা আলি খান।

সোহা আলি খান।

পরিবারের সঙ্গেই ইদ পালন করলেন অভিনেত্রী সোহা আলি খান। ইদের কিছু বিশেষ মুহূর্ত ভাগ করে নিলেন নিজের অনুরাগীদের সঙ্গেও।

কী ভাবে উৎসব পালন করলেন অভিনেত্রী? শুধুই কি সাজগোজ করলেন? নাকি উদ্‌পানের রং ফুটে উঠল অন্য কোনও কাজেও? ঘরেই কি ছিলেন তাঁরা?

ইনস্টাগ্রামে নিজেই ভাগ করে নিয়েছেন ইদ উদ্‌যাপনের ছবি। সোহার সঙ্গে ইদের পোশাকে সখানে রয়েছেন স্বামী কুণাল খেমু এবং কন্যা ইনায়া।

তিন জনে খাওয়াদাওয়া নিয়ে মেতেছিলেন বটে। একটি ছবিতে দেখা গেল, ইদের সিমাই রান্না করছেন কুণাল আর সোহা।

অন্য একটি ছবিতে আবার সন্তানকে নিয়ে দম্পতি মেতেছেন ফুল সাজাতে। হলুদ আর সাদা ফুল সাজানোর সেই ছবিতেও ফুটে উঠছে খুশির মেজাজ।

সাধারণত বিশেষ সাজগোজ করতে দেখা যায় না সোহাকে। তবে বিশেষ দিনে গোলাপি রঙের পোশাকে উজ্জ্বল দেখাল তাঁকে। সঙ্গে কুণাল এবং ইনায়ার অবশ্য হালকা রঙের সাজ। পারিবারিক সেই ছবিতে তৃপ্তির রেশ দেখা গেল সোহার হাসিতে।

Soha Ali Khan eid Kunal Khemu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy