Advertisement
E-Paper

দগদগে লাল, উরফির ঠোঁট ফুলে ঢোল, কামড় বসাল কে?

উরফির এমন ঠোঁটের জন্য দায়ী কে বা কারা সেই রহস্য খানিকটা উদ্ঘাটন করেছেন উরফির নিজেই। তবে নেপথ্যে আসলে কে? তা জানতে হলে ধৈর্য রাখতে হবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ২০:৪২
image of Uorfi Javed

উরফির এমন ঠোঁটের জন্য দায়ী কে বা কারা সেই রহস্য খানিকটা উদ্ঘাটন করেছেন উরফির নিজেই। ছবি- সংগৃহীত

এত দিন তাঁর পোশাক নিয়ে চর্চা হত। বিচিত্র সব পোশাকের জন্য যেমন তিনি প্রশংসা পেয়েছেন, তেমনই নিন্দকরা কটাক্ষ করতেও বাকি রাখেননি। এ বার মডেল-তারকা উরফি জাভেদের ঠোঁট নিয়েও জোর চর্চা শুরু। নিজের পোস্ট করা স্টোরিতে রয়েছে তাঁর ঠোঁটের ছবি। লাল ঠোঁট দু’টি ফুলে গিয়েছে, উঠছে ছালও। দেখে নিশ্চয়ই মায়া হচ্ছে অনুরাগীদের। তবে উরফির ঠোঁটের এমন অবস্থা দেখে মানুষের মনে সব চেয়ে বেশি যা হবে তা হল কৌতূহল। উরফির এমন ঠোঁটের জন্য দায়ী কে বা কারা সেই রহস্য খানিকটা উদ্ঘাটন করেছেন উরফির নিজেই। তবে নেপথ্যে আসলে কে? তা জানতে হলে ধৈর্য রাখতে হবে।

সমাজমাধ্যমে সদ্য পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, তাঁর মুখের খানিকটা অংশ। সেখানেই স্পষ্ট তাঁর ঠোঁটের চেহারা। ফুলে ঢোল ঠোঁট দু’টি, লাল দগদগ করছে। ঠোঁটের অবস্থা অবস্থা যে তা দেখে উরফি নিজেই লিখেছেন, “অসুস্থ হলেই ঠোঁটের এমন অবস্থা হয়। দেখে মনে হচ্ছে যেন হাঁসের ঠোঁট। তবে কী কারণে এমনটা হল, তা আজই জানা যাবে।”

Image of Uorfi Javed

কী হয়েছে উরফির ঠোঁটে? ছবি- সংগৃহীত

সমাজমাধ্যমে ঘোরাফেরা করলেই জানা যায় উরফির হালচাল। কারণ, তিনি যখন যেখানে যান, যা যা করেন বা তাঁর সঙ্গে যা যা হয়, তার সবটা অনুরাগীদের কাছে তুলে ধরেন উরফি। তিনি যে অসুস্থ তার প্রমাণ মিলেছিল গতকালই। নিজের বুকের ‘এক্স-রে’র প্লেটের ছবি পোস্ট করেছিলেন তিনি। জ্বর হয়েছে সে কথা মুখে না বললেও বোঝা যাচ্ছে। কিন্তু সেই জ্বর ভাইরাল না কোভিডের কামড়, তা এখনও জানা যায়নি।

Uorfi Javed Health Condition lips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy