Advertisement
E-Paper

হোয়াট্‌সঅ্যাপেই হবে মোবাইল রিচার্জ? নতুন ফিচার আনছে মেটা, পদ্ধতি কী?

হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা এখন সহজ। সে ফিচার আগেই এনেছে মেটা। এ বার মোবাইল রিচার্জের সুবিধাও এসে গেল। প্রি-পেড রিচার্জ করতে আর অন্য কোনও অ্যাপে যেতে হবে না। হোয়াট্‌সঅ্যাপে ঢুকেই তা করা যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:১৩
WhatsApp unveils Mobile Recharge feature, how It works and what you need to know dgtl

হোয়াট্‌সঅ্যাপ থেকে কী ভাবে মোবাইল রিচার্জ করা যাবে? ফাইল চিত্র।

হোয়াট্‌সঅ্যাপ কেবল মেসেজিং প্ল্যাটফর্মই নয়, এর সাহায্যে টাকাপয়সার লেনদেনও করা যায়। দেশে এখন ডিডিটাল লেনদেনের হার অনেকটাই বেড়েছে। সেই চাহিদার দিকে নজর রেখেই ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই)-এর সুবিধা এনেছে হোয়াট্‌সঅ্যাপও। আর এ বার আরও এক ধাপ এগিয়ে মোবাইল রিচার্জের ব্যবস্থাও করে ফেলেছে মেটা। প্রি-পেড রিচার্জ করার জন্য অন্য কোনও অ্যাপে ঢুকতে হবে না। হোয়াট্‌সঅ্যাপ থেকেই তা করা যাবে।

২০১৮ থেকেই ডিজিটাল পেমেন্টের বাজারে নামার চিন্তাভাবনা শুরু করেছিল হোয়াট্‌সঅ্যাপ। এ নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছিল তারা। এ দেশে গুগ্‌ল পে, ফোন পে-র মতো সংস্থা ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সে দিক থেকে দেখলে, তাদের সঙ্গে সংযুক্ত হওয়ার ভাবনা ছিলই। এর পরই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ডিজিটাল লেনদেনের জন্য হোয়াট্‌সঅ্যাপ-কে অনুমতি দেয়। তার পরেই ইউপিআই-এর সঙ্গে সংযুক্ত হয় হোয়াট্‌সঅ্যাপ। মেটা জানিয়ে দেয়, এই মেসেজিং প্ল্যাটফর্মের সাহায্যেই সরাসরি ইউপিআই ব্যবহার করে টাকাপয়সার লেনদেন করা যাবে, বিল মেটনো যাবে। অন্য কোনও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে আলাদা করে ঢোকার প্রয়োজন হবে না। হোয়াট্‌সঅ্যাপের এই ফিচারটি গ্রাহকদের পছন্দ হওয়ায়, আরও এক নতুন ফিচার আনার কথা ভাবে মেটা। সেটি হল মোবাইল রিচার্জ। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা একই পদ্ধতিতে ইউপিআই ব্যবহার করে হোয়াট্‌সঅ্যাপ থেকেই মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন।

পদ্ধতি কী?

Advertisement

প্রথমে প্লে স্টোর থেকে হোয়াট্‌সঅ্যাপ অ্যাপটি আপডেট করে নিতে হবে।

এ বার সেটিংস বা চ্যাট বক্সের ‘অ্যাটাচমেন্ট’ আইকন থেকে ‘পেমেন্ট’ অপশনে যেতে হবে।

অথবা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াট্‌সঅ্যাপের চ্যাট উইন্ডো খুলে সেখানে ডান দিকে উপরে যে তিনটে ডট থাকে, তাতে ক্লিক করলেই পেমেন্ট অপশনটা দেখা যাবে। সেখানে ক্লিক করতে হবে।

পেমেন্ট সেকশনে গেলেই ‘মোবাইল রিচার্জ’ নামে নতুন একটি ট্যাব খুলবে।

সেখানে গিয়ে নিজের মোবাইল নম্বর বা যার নম্বরে রিচার্জ করতে চাইছেন, সে নম্বরটি দিতে হবে। বেছে নিতে হবে অপারেটর।

এয়ারটেল, রিল্যায়ান্স জিয়ো, ভোডাফোন আইডিয়া-র মতো সংস্থার সঙ্গে সংযুক্ত হয়েছে হোয়াট্‌সঅ্যাপ। তালিকা দেখে টেলিকম অপারেটর বেছে নিয়ে রিচর্জের যে প্ল্যানটি চাইছেন, তা বাছতে হবে।

সবশেষে আপনার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটাতে হবে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, তা হলে করে নিতে হবে। সে জন্য ‘অ্যাড নিউ পেমেন্টস’ অপশনের উপর ক্লিক করতে হবে।

এর পর ‘অ্যাকসেপ্ট’ এবং কন্টিনিউ টু প্রসিড ফারদার’-এ যেতে হবে।

‘অ্যাক্সেপ্ট’ অপশনের উপর ক্লিক করলেই নতুন একটা উইন্ডো খুলবে। তাতে হোয়াট্‌সঅ্যাপের সঙ্গে যে ব্যাঙ্কগুলির অংশীদারি রয়েছে, সেই তালিকা দেখা যাবে।

তালিকা থেকে ব্যাঙ্ক বেছে নিয়ে নিজের ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তবে নির্বাচিত ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর রেজিস্টার্ড থাকতে হবে। ভেরিফাই হয়ে গেলেই পেমেন্ট করার সুবিধা পাওয়া যাবে।

WhatsApp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy