Advertisement
E-Paper

টুকরো খবর

পুজোর সিন্নি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৭০ জন। বৃহস্পতিবার রাতে জয়নগরের বাইশহাটা পঞ্চায়েতের মণ্ডলপাড়া গ্রামের ঘটনা। অসুস্থদের মধ্যে ২০ জন স্থানীয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গ্রামেরই এক বাসিন্দা জয়ন্ত মণ্ডলের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। পুজোর সিন্নি খাওয়ার পরে প্রতেকেরই বমি ও পেটের গোলমাল শুরু হয়। জয়নগর বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে খবর পৌঁছয়।

শেষ আপডেট: ১৫ জুন ২০১৪ ০৪:০৬

জয়নগরের গ্রামে সিন্নি খেয়ে অসুস্থ ৭০

নিজস্ব সংবাদদাতা • জয়নগর

পুজোর সিন্নি খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৭০ জন। বৃহস্পতিবার রাতে জয়নগরের বাইশহাটা পঞ্চায়েতের মণ্ডলপাড়া গ্রামের ঘটনা। অসুস্থদের মধ্যে ২০ জন স্থানীয় নিমপীঠ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গ্রামেরই এক বাসিন্দা জয়ন্ত মণ্ডলের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল। পুজোর সিন্নি খাওয়ার পরে প্রতেকেরই বমি ও পেটের গোলমাল শুরু হয়। জয়নগর বিডিও এবং ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে খবর পৌঁছয়। শুক্রবার সকালেই তাঁরা একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেন। বিডিও কমলেশ মণ্ডল জানান, “যাঁরা কম অসুস্থ, ক্যাম্পে তাঁদের চিকিৎসা করানো হয়েছে। আর যাঁরা বেশি অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের নিমপীঠ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।” ব্লক স্বাস্থ্য আধিকারিক সুশান্তকুমার মজুমদার বলেন, “ওই প্রসাদ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে। অসুস্থদের অবস্থা স্থিতিশীল।”

Advertisement

বাড়ছে আর্সেনিক

কলকাতায় বাড়ছে আর্সেনিক দূষণ। সমীক্ষায় দেখা গিয়েছে, যাদবপুর, যোধপুর পার্ক এলাকায় নলকূপে আর্সেনিকের মাত্রা বাড়ছে। শুক্রবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে এ কথা জানান জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি জানান, আর্সেনিক দূষণ থেকে বাঁচতে রাজ্য সরকার বিভিন্ন স্তরে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। কথা হচ্ছে নানা পর্যায়ে। মন্ত্রী বলেন, “কলকাতায় আন্তর্জাতিক মানের আর্সেনিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শুধু কলকাতাই নয়, রাজ্যের ৬টি জেলার ৮৪টি ব্লককে আর্সেনিক, আয়রন ও ফ্লোরাইড মুক্ত করার জন্য রাজ্য সরকার ২০২০ সালকে লক্ষ্য স্থির করেছে।” সুব্রতবাবু EjA জানান, দক্ষিণ কলকাতায় ৯ একর জায়গায় আর্সেনিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। সেখানে আর্সেনিক আক্রান্ত রোগীদের চিকিৎসারও ব্যবস্থা থাকবে।

মৃত আরও এক

জ্বর, বমি-খিঁচুনির উপসর্গ নিয়েই ২৪ ঘন্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ৯ দিনে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়, এমন দুই শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৮। বৃহস্পতিবার আরও চার শিশু ভর্তি হয়েছে। বর্তমানে মেডিক্যাল কলেজে ৪১ শিশু চিকিৎসাধীন।

হাসপাতালের কাজ খতিয়ে দেখলেন পরিষদীয় সচিব

রায়গঞ্জ জেলা হাসপাতাল চত্বরে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কাজ খতিয়ে দেখলেন রাজ্যর পরিষদীয় সচিব অমল আচার্য। শনিবার দুপুরে অমলবাবু হাসপাতাল সুপার সোমনাথ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাসপাতাল তৈরির নির্মাণ কাজ ও নকশা খতিয়ে দেখেন। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কলকাতার একটি ঠিকাদার সংস্থাকে ওই হাসপাতাল তৈরির বরাত দেওয়া হয়েছে। অমলবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হাসপাতাল তৈরির কাজ দেখে গেলাম। কাজের অগ্রগতি ভাল। রাজ্য সরকার আগামী দেড় বছরের মধ্যে হাসপাতাল তৈরির কাজ শেষ করতে চায় বলে ওই ঠিকাদার সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে।” হাসপাতাল সূত্রের খবর, রাজ্য স্বাস্থ্য দফতরের ১০৬ কোটি টাকা বরাদ্দে সম্প্রতি রায়গঞ্জ জেলা হাসপাতালের অব্যবহৃত আড়াই একর সরকারি জমিতে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়েছে। হাসপাতাল সুপার সোমনাথবাবু বলেন, “সুষ্ঠু চিকিৎসা পরিষেবা বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অমলবাবুর কাছে এসএনসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডের পরিকাঠামোর উন্নয়ন ও একাধিক শূন্যপদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে।”

বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে শিলিগুড়ির একটি সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের টয় ট্রেন চাপিয়ে
নিয়ে যাওয়া হল সুকনা ও তিনধারিয়া স্বাস্থ্যকেন্দ্রে। শিলিগুড়ি জংশনে সন্দীপ পালের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy