ভিড়ে আইপ্যাক মামলার শুনানি পণ্ড হয়েছিল, বুধবার হবে সরাসরি সম্প্রচার, জানিয়ে দিলেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
গত সপ্তাহে আইপ্যাক মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানির নির্ধারিত সময়ের আগে থেকেই এজলাসে ভিড় বাড়তে থাকে। পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। আদালত কক্ষে এমনই পরিস্থিতি তৈরি হয় যে, বিচারপতি ঘোষ এজলাস ছেড়ে বেরিয়ে যান। সেই দিনই ঘোষণা করে দেওয়া হয়েছিল, ১৪ জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবি থাকবে।